Weather Report: অস্বস্তিকর গরমের শেষেই স্বস্তি আনবে বৃষ্টি, আছে ঝড়ের পূর্বাভাসও

মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই অস্বস্তিকর গরম কষ্ট দিচ্ছিল মানুষকে। দক্ষিণবঙ্গের পাশাপাশি বীরভূম, বাঁকুড়া, আসানসোলে পারদ ছিল উর্ধ্বমুখী। তবে সেই বাড়তে থাকা গরমের শেষে স্বস্তির ঝড়-বৃষ্টির পূর্বাভাস। পূর্ব মেদিনীপুরসহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বৈশাখ মাসের শেষ বিকেলে হয়েছে স্বস্তির বৃষ্টি। পূর্বাভাস অনুযায়ী, ১৬’ই মে দুপুরের পর ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুরসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি পূর্ব মেদিনীপুরের জেলাগুলিতেও উর্ধ্বমুখী তাপমাত্রা পৌঁছেছিল ৪০°-তে। তবে ঝড়-বৃষ্টিতে কমেছে তাপমাত্রার পারদ। গত ২৪ ঘন্টায় দিঘা ও তার সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৪° সেলসিয়াস ও সর্বনিম্ন ২৬.৩° সেলসিয়াস। পূর্বাভাস অনুযায়ী, ১৬’ই মে দিঘার তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে ৪° কম। সর্বোচ্চ ৩৭° ও সর্বনিম্ন ২২° সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় দিঘায় বৃষ্টি হয়েছে ১৫ মিলিমিটার। জানা গেছে, বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭২%। ১৬’ই মে, মঙ্গলবারও বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে দিঘায়।

দিঘার পাশাপাশি বৃষ্টির কারণে তাপমাত্রা কমেছে পূর্ব মেদিনীপুরের জেলাগুলিতেও। উল্লেখ্য, এদিন পূর্ব মেদিনীপুরের তমলুকের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে ৪° কম। সর্বোচ্চ থাকবে ৩৭.১° সেলসিয়াস ও সর্বনিম্ন ২২.৭°। জানা গেছে, তমলুকসহ তার সংলগ্ন এলাকার আপেক্ষিক আদ্রতা ৭০%। ১৬’ই মে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে তমলুকসহ তার সংলগ্ন এলাকাগুলিতেও। গত ২৪ ঘন্টায় ১২ মিলিমিটার বৃষ্টি হয়েছে এই এলাকাগুলিতে।

পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় ১৬’ই মে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে ৩° কম। সর্বোচ্চ ৩৭.১° সেলসিয়াস, সর্বনিম্ন ২৩.৪° সেলসিয়াস। মঙ্গলবার এই শহরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জানা গেছে, এই মুহূর্তে বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৬৭%।

পূর্ব মেদিনীপুরের হলদিয়ার পাশাপাশি কাঁথি শহরের তাপমাত্রাও এদিন থাকবে স্বাভাবিকের থেকে ৪° কম। সর্বোচ্চ থাকবে ৩৭.২° সেলসিয়াস, সর্বনিম্ন ২২.৩°।

মঙ্গলবার এগরা শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭.১° সেলসিয়াস সর্বনিম্ন ২২.১°। বাতাসে আপেক্ষিক আদ্রতার সর্বোচ্চ পরিমাণ ৭৭%। জলীয় বাষ্পের পরিমাণ ৭৪%। পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার, ১৬’ই মে কাঁথি সহ এগরা ও তার সংলগ্ন অঞ্চলগুলিতে ভালোই ঝড়-বৃষ্টি হবে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026