Categories: দেশনিউজ

Weather Update: প্রবল হাওয়া ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিতে কাঁপবে বাংলা, জারি হয়েছে অ্যালার্ট

ভারতের আবহাওয়ার আবারো বিরাট পরিবর্তন। IMD অনুসারে, ভারতের নিম্ন ট্রপোস্ফিয়ার স্তরে ঘূর্ণিঝড়ের পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে অসম এবং উত্তর পূর্ব ভারতে ঝড় হওয়ার সম্ভাবনা আছে। ১৪ মার্চ পর্যন্ত এইসব জায়গায় বৃষ্টির সম্ভাবনা প্রবল। পশ্চিমবঙ্গ, সিকিম, এবং উত্তর পূর্ব ভারতের একটা বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে বলেই জানাচ্ছে IMD। এছাড়াও উত্তর পূর্ব ভারতে একটা বড়ো অঞ্চলে শিলা বৃষ্টির সম্ভাবনা আছে আগামী ১৫ মার্চ। এছাড়াও ১৫ মার্চ তারিখে অরুণাচল প্রদেশেও শিলাবৃষ্টির সম্ভাবনা আছে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর।

অন্যদিকে, পশ্চিমবঙ্গের কয়টি জেলায় শুধুমাত্র বৃষ্টি নয় শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের জন্য জারি করা হয়েছে ইয়েলো অ্যালার্ট। দক্ষিণবঙ্গের কয়টি জেলায় ঝড় বৃষ্টি হতে পারে, ব্যাপকভাবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বেশ কিছু এলাকায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে মোট ১২ থেকে ১৪ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর কারণে গরম চরম মাত্রায় পৌঁছানোর আগেই বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গে। সোমবার থেকে উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় বৃষ্টিপাত শুরু হবে। ১৩ ও ১৪ মার্চ উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুই ২৪ পরগনা, হাওড়া হুগলি এবং পশ্চিমের দিকে জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে নদিয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

অপরদিকে, দক্ষিণ-পশ্চিম রাজস্থান, তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ গুজরাট মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ এই পাঁচটি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আইএমডি। এছাড়া ১৫ ও ১৭ মার্চের ঝাড়খণ্ড, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, বিহার, ওড়িশায় বজ্রপাত, বজ্রপাত এবং দমকা হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026