নিউজ

Weather Update: ভারী বৃষ্টির সতর্কতা জারি উত্তরবঙ্গে, কিন্তু অস্বস্তি বাড়বে দক্ষিণবঙ্গে

আজ মঙ্গলবার পুরনো ধারা বজায় রেখেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানালো হাওয়া অফিস। তবে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ। অতিরিক্ত জলীয় বাষ্প এবং তাপমাত্রা বেশি হওয়ার জন্য আদ্রতাজনিত অস্বস্তি অনুভূত হতে পারে। তবে কলকাতায় আজ সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ রয়েছে। তবে আজ মঙ্গলবার এবং আগামীকাল বুধবার এই শহরতলীতে বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত কম। তবে বেলা গড়ালে বজ্রবিদ্যুৎ সহ অত্যন্ত হালকা বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে। তবে বৃষ্টি না হওয়ার কারণে শহরের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পাবে।

আজ কলকাতার সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রী সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯২ শতাংশ। গত ২৪ ঘন্টায় শহরে বৃষ্টি হয়নি। তবে হাওয়া অফিস জানিয়েছে যে দক্ষিণবঙ্গে কাল থেকে ফের বৃষ্টি বাড়তে পারে। তবে এই মুহূর্তে ভারী বা একটানা বৃষ্টি হওয়ার তেমন কোন সম্ভাবনা নেই। আগামীকাল থেকে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

অন্যদিকে উত্তরবঙ্গে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী চার দিন ভারী বৃষ্টির জন্য বেশ কিছু এলাকাতে সতর্কতাও জারি করা হয়েছে। টানা বৃষ্টির ফলে তাপমাত্রা এক ধাক্কায় ২ থেকে ৪ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। আজ মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কালিংপং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। অপেক্ষাকৃত কম বৃষ্টি হবে দার্জিলিং এবং কোচবিহার জেলায়। আসলে বর্তমানে মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গ থেকে সরে গিয়ে একেবারে উত্তরবঙ্গে হিমালয় সংলগ্ন এলাকায় অবস্থান করছে। সেই সঙ্গে রয়েছে পূর্ব ঝাড়খন্ড এবং সংলগ্ন এলাকার ঘূর্ণাবর্ত। এর প্রভাবেই পশ্চিমবঙ্গের উত্তরাংশে টানা বৃষ্টি হচ্ছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026