নিউজ

গোটা সপ্তাহজুড়ে কি বৃষ্টি চলবে রাজ্যে? ভারী বর্ষণ নিয়ে বড়সড় আপডেট দিল হাওয়া অফিস

নিম্নচাপের প্রভাবে চলতি সপ্তাহের শুরু থেকে কলকাতাসহ সংলগ্ন দক্ষিণবঙ্গ ভিজছে বৃষ্টিতে। প্রায় প্রতিদিন সকাল থেকে আকাশ ঢেকে থাকছে মেঘে। সোমবার এবং মঙ্গলবার দুদিনই বেশ ভালই বৃষ্টি হয়েছে। ব্যতিক্রম হয়নি বুধবারের সকালে। ভোর থেকেই কখনো ঝিরিঝিরি বৃষ্টি আবার কখনো দমকা হওয়ার সাথে ভারী বৃষ্টির দেখা মিলেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস যে আজ বুধবার গোটা দিন হালকা থেকে মাঝারী বৃষ্টিপাত হবে রাজ্যের একাধিক জেলায়। তবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হওয়ার আপাতত তেমন কোনো সম্ভাবনা নেই। কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে এবং সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি চলতে থাকবে।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর দীঘার উপর রয়েছে এখন মৌসুমী অক্ষরেখা। এই মৌসুমী অক্ষরেখার বিস্তার উপকূলীয় সুন্দরবন পর্যন্ত। তাই বেলা গড়ালে আজও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম ইত্যাদি জেলায়। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহের বাকি দিনগুলিতেও পরিস্থিতি খুব একটা পরিবর্তন হবে না বলেই জানিয়েছে মৌসম ভবন।

আপাতত পশ্চিমে তৈরি হওয়া নিম্নচাপ টি ক্রমশ সরে মধ্যপ্রদেশ ও রাজস্থানে অবস্থান করছে। শক্তি হারিয়ে গতকাল সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আজ সেটি আবার আরো শক্তি হারিয়ে সাধারন অক্ষরেখায় পরিণত হবে। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে আরো একটু এগিয়ে যাবে নিম্নচাপটি। প্রসঙ্গত উল্লেখ্য, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হলেও উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির পরিমাণ কমবে আজ। বরং তাপমাত্রার পারদ কিছুটা চড়তে পারে। স্বাভাবিকের তুলনায় তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রী সেলসিয়াস যা বৃষ্টির জন্য স্বাভাবিকের তুলনায় অনেকটাই কমে গেছিল। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৭ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ। আলিপুরে গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১২ মিলিমিটার।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026