নিউজ

Weather update: আর মাত্র তিন ঘন্টা, এরপরেই কালবৈশাখীর ভয়ানক তান্ডব চলবে কলকাতায়, আবহাওয়া দপ্তর জারি করল সতর্কতা

সকাল থেকেই কলকাতা এবং দক্ষিণ বঙ্গের অধিকাংশ জেলার আকাশ রয়েছে মেঘলা। এবারে কলকাতা এবং বেশ কিছু জেলায় কালবৈশাখীর সম্ভাবনা আছে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে, আজ এবং আগামীকাল কলকাতা এবং আশেপাশের এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

কলকাতা, হাওড়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় কালবৈশাখীর প্রভাব পড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ইতিমধ্যেই এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করে দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এদিন সন্ধ্যা নাগাদ ঝড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের এই চারটি জেলায় মূলত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা প্রবল। হাওয়া অফিস বলছে, এটাই মূলত কালবৈশাখী হতে পারে এ বছরের।

দুদিন আগে থেকেই কলকাতা এবং দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস ইতিমধ্যেই জানিয়েছে, আগামী কয়েক দিন এরকম চলতে থাকবে কলকাতা এবং আশেপাশের জেলাগুলির আবহাওয়ায়। আবহাওয়া দপ্তর আরো জানিয়েছে, আগামী ২১ তারিখ পর্যন্ত এরকম মেঘলা আকাশ থাকতে পারে। তবে ২২ তারিখ থেকে আবহাওয়া কিছুটা পরিবর্তিত হবে। ঝড় বৃষ্টির সময় সকলকে সুরক্ষিত জায়গায় থাকতে উপদেশ দিয়েছে আবহাওয়া দপ্তর। যদি বেরোতেই হয় বাড়ি থেকে, তাহলে অবশ্যই যেনো ছাতা সঙ্গে থাকে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026