নিউজ

Weather Update: শুষ্ক গরম, কলকাতায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, শহর পুড়ছে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে

কলকাতা এবং দক্ষিণবঙ্গ এখনই তীব্র দাবদাহের হাত থেকে রেহাই পাচ্ছে না। বরং আরো কিছুদিন এই দাবদাহ চলবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক হাওয়া বইবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার বেলা আড়াইটা পর্যন্ত কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং আবহাওয়া দপ্তরের তরফ থেকে বৃষ্টির আপডেট দেওয়া হয়েছিল কয়েকটি জেলায়। তবে এখনই বৃষ্টি হচ্ছে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী দু’দিন পর্যন্ত তাপ প্রবাহের সম্ভাবনা রয়েছে কলকাতা এবং আশেপাশের বেশ কিছু জেলায়।

আবহাওয়া দপ্তরের তরফ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে গরমের যে ইনিংস চলছে তা আরো লম্বা হবে। আরো শুষ্ক হবে রাজ্যের আবহাওয়া এবং তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে সারা রাজ্যে। এই অবস্থা আগামী আরো ৫ দিন পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বা উত্তরবঙ্গে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে গত ২ এপ্রিল থেকে এই পরিস্থিতি চলছে সারা রাজ্য জুড়ে। আরো পাঁচ দিন পর্যন্ত এই আবহাওয়া চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে বাঁকুড়ায় এবং সেখানে তাপমাত্রা ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। আপাতত রাজ্যের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কালবৈশাখী হবার সম্ভাবনা এবারে অনেকটা তাড়াতাড়ি। সেদিক থেকে দেখতে গেলেও বৃষ্টি আগে হয়েছে। কিন্তু দাবদাহ থেকে মুক্তির উপায় তেমন একটা নেই। মঙ্গলবার সল্টলেকে তাপমাত্রা ছিল ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস, দমদমে ছিল ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস, আসানসোলে ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস এবং দীঘায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল আজ। উত্তরবঙ্গেও শুরু হয়েছে গরমের স্পেল। দার্জিলিঙের সর্বোচ্চ তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026