নিউজ

কলকাতা সহ রাজ্যজুড়ে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতা: আজ, শনিবার সকালে রোদ ঝলমল আকাশ কলকাতাবাসী দেখলেও, যত বেলা গড়াবে আকাশের মুখ তত ভার হবে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, কলকাতা সহ রাজ্য জুড়ে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহের শেষ অর্থাৎ রবিবার পর্যন্ত গোটা রাজ্যের আবহাওয়ার অবস্থার অবনতি ঘটবে এমনটা আগে থেকেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। আর সেই মতো শুক্রবার সকাল হতেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছিল। আকাশও ছিল সকাল থেকেই আংশিক মেঘলা। রোদের দেখা খুব একটা পাওয়া যায়নি এদিন। এরই মধ্যে মাঝে মাঝে হালকা আবার মাঝে মাঝে ভারী বৃষ্টি হয় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তবে আজ, শনিবার বেলা গড়াতেই মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি শুরু হবে বলে জানা গিয়েছে। যা চলবে আগামিকাল, রবিবার পর্যন্ত।

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও চিত্রটা একইরকম। সেখানেও এই দু’দিন বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তাই অতি ভারী বৃষ্টির জন্য কমলা সর্তকতা জারি করা হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে।

দক্ষিণবঙ্গের আকাশ মূলত মেঘলা আবার কখনও আংশিক মেঘলা থাকবে। এর পাশাপাশি কয়েক পশলা বৃষ্টি বা কখনও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তবে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানা গিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026