নিউজ

Weather Update: সকাল থেকেই মেঘলা আকাশ, দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিতে ভিজবে এই জেলাগুলি, পূর্বাভাস হাওয়া অফিসের

বৃষ্টি বন্ধ হয়ে ফিরেছে গরম, অস্বস্তিকর আবহাওয়া (Weather Update)। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকায় ভোগান্তির পরিমাণও বেড়েছে। তবে শনিবার সকাল থেকেই কলকাতার আকাশ রয়েছে মেঘলা। কয়েক জায়গায় হয়েছে ছিটেফোঁটা বৃষ্টি। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই মেঘ বৃষ্টি দূর হয়ে বাড়বে গরমও। এদিনও কোনো স্বস্তির খবর শোনাতে পারেনি আবহাওয়া দফতর। শনিবারও কালবৈশাখী তৈরি হওয়ার মতো কোনো সম্ভাবনা তৈরি হবে না বলেই জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে।

তবে রবিবার পরিস্থিতির একটু বদল হলেও হতে পারে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিন। সোমবার, পঞ্চম দফার লোকসভা ভোটের দিন রাজ্য জুড়ে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। এদিন গরম থাকলেও তীব্র গরমে অস্বস্তির কারণ ঘটবে না বলেই জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। এদিন সকাল থেকেই মনোরম পরিবেশ থাকবে। ঠাণ্ডা হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্য জুড়ে। বৃষ্টি হবে কলকাতাতেও।

শনিবার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং পশ্চিম বর্ধমানে রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনা। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঘর্মাক্ত উষ্ণ আবহাওয়া বিরাজ করবে। মালদা, কোচবিহারে বাড়বে অস্বস্তি। রবিবার কলকাতা সহ হাওড়া, হুগলি, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম বাদ দিয়ে বাকি সব জেলাতেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস। এদিন দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। মঙ্গলবারও গোটা দক্ষিণবঙ্গে থাকছে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস।

উল্লেখ্য, ১৯ মে রবিবার, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নির্ধারিত সময়ের আগেই বর্ষা প্রবেশ করবে বলে অনুমান হাওয়া অফিসের। সাধারণত আবহাওয়া দফতর ২৫ বছরের গড় করে একটি দিন ঠিক করে মৌসুমী বায়ু প্রবেশ করার। এই হিসেব মতো আন্দামানে নিকোবরে মৌসুমী বায়ু প্রবেশের দিন নির্ধারিত হয়েছে ২২ মে। ভারতের মূল ভূখন্ড অর্থাৎ কেরলে মৌসুমী বায়ু প্রবেশ করার দিন ১ জুন। আর সারা ভারতে মৌসুমী বায়ু পৌঁছানোর কথা রয়েছে ৮ জুলাইয়ের মধ্যেই।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026