নিউজ

Weather Update: বৃষ্টি কমতেই এক ধাক্কায় বাড়বে তাপমাত্রা, ফের তাপপ্রবাহের সতর্কতা? আপডেট হাওয়া অফিসের

ধীরে ধীরে পিছু হটছে ঘূর্ণিঝড় রিমাল (Cyclone)। রবিবার মধ্যরাতে মংলার কাছাকাছি ল্যান্ডফল করেছে এই ঘূর্ণিঝড়। রবিবার রাতভর তাণ্ডব চালিয়েছে রিমাল। ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হতেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বাড়ে বৃষ্টির পরিমাণ, সঙ্গে ঝোড়ো হাওয়া। সোমবারও সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে। এক নাগাড়ে বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ায় এক ধাক্কায় কমেছে তাপমাত্রার পারদ। কিন্তু এই পরিস্থিতি কতদিন চলবে? এসে গেল আবহাওয়ার বড় আপডেট।

সোমবার কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে জারি হয়েছে কমলা সতর্কতা। অন্যদিকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ওই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া মুর্শিদাবাদে ঘন্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। আর কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং বীরভূমে ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এদিন কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। দফায় দফায় বৃষ্টির সঙ্গে সঙ্গে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২৮ ডিগ্রির আশেপাশে আর সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৪ ডিগ্রির আশেপাশে।

মঙ্গলবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বুধবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে সব জেলায়। হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, মঙ্গলবার থেকে বিভিন্ন জেলার তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি বাড়বে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026