নিউজ

শনিবার পর্যন্ত ভাসবে উত্তরবঙ্গ, বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

কলকাতা: ইতিমধ্যে উত্তরবঙ্গের আবহাওয়ার অবনতি ঘটেছে। তবে এখনই উন্নতির মুখ দেখবে না উত্তরবঙ্গ। উল্টে আগামী ৭২ ঘণ্টায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এমনকি পার্বত্য অঞ্চলে ধ্বস এবং নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানা গিয়েছে।

আজ, বৃহস্পতিবার সকালে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে যে বুলেটিন প্রকাশ করা হয়েছে, তাতে বলা হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে শনিবার ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও রবিবার দুপুরের পর থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও বিক্ষিপ্তভাবে এই পাঁচ জেলায় বৃষ্টি চলবে বলেই মনে করা হচ্ছে।

তবে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গ ভাসলেও সেভাবে বৃষ্টির ভ্রুকুটি দেখা যাবে না দক্ষিণবঙ্গে। কলকাতা, দুই পরগণা, হুগলি সহ অন্যান্য জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হলেও ভারী বৃষ্টির কোন সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নেই। শুধুমাত্র মুর্শিদাবাদ ও নদিয়ায মাঝারি থেকে ভারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে উত্তরবঙ্গের মতো এতটা আবহাওয়ার অবনতি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হবে না। কয়েক পশলা বৃষ্টি ও হালকা হাওয়ার সঙ্গেই এই সপ্তাহ দক্ষিণবঙ্গবাসীর কাটবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

Anirban Kundu

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026