Weather Update: আসছে প্রবল বৃষ্টি, বাতাস বইবে ৬০ কিমি বেগে, রইল আবহাওয়ার আপডেট

কালবৈশাখীর সম্ভাবনা আবারও প্রবল। আলিপুর আবহাওয়া দপ্তর আজকের পূর্বাভাসে জানিয়েছে, শুধু গতকাল নয়, কালবৈশাখীর সম্ভাবনা আজকেও রয়েছে কলকাতা এবং পার্শ্ববর্তী জেলার জন্য। কলকাতায় পাশাপাশি পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় ব্যাপক ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর মাত্র দু’ঘণ্টার মধ্যে এই সমস্ত জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তার পাশাপাশি ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে এই সমস্ত জেলায়।

আজ কলকাতার তাপমাত্রা থাকবে মোটামুটি স্বাভাবিক। তবে আজ কলকাতায় বৃষ্টির সম্ভাবনা প্রবল। আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী, কলকাতা হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি, কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা আছে আজকে। তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক থাকলেও, আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৯৫ শতাংশের কাছাকাছি। পাশাপাশি, আজকে কলকাতার আকাশ থাকবে সম্পূর্ণ মেঘলা।

কলকাতার মতোই হাওড়া জেলাতেও বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সেই জেলায় ৩০ থেকে ৪০ কিমি গতিবেগে ঝড় ও বৃষ্টি হয়ে যেতে পারে। সেই সঙ্গেই ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ব্যাপক বৃষ্টি হতে পারে। তবে এই জেলায় ঝড়ের সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026