নিউজ

Weather update: মার্চের শুরুতেই বাড়বে অস্বস্তি, গরমে হাসফাঁস বাংলা, দেখুন আজকের ওয়েদার আপডেট

মার্চের শুরুতেই বৃদ্ধি পাবে তাপমাত্রা। কলকাতায় প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে তাপমাত্রার পারদ। এই মুহূর্তে দিন এবং রাতের তাপমাত্রা উল্লেখযোগ্য পরিবর্তন না থাকলেও দক্ষিণবঙ্গে মাঝে প্রথম সপ্তাহ থেকেই বাড়তে পারে তাপমাত্রা। কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে মার্চের প্রথম সপ্তাহে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। আপাতত দক্ষিণবঙ্গের উপকূল এবং পূর্বের দিকের জেলাগুলিতে পূবালী হাওয়ার দাপট রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে দক্ষিণ পশ্চিমের বাতাস রয়েছে এবং এই কারণে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা মিশ্র আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। উপকূল এবং বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ এবং পশ্চিমের দিকের জেলাগুলিতে এখনো রাতে এবং সকালের দিকে হালকা শীতের অনুভূতি থাকবে।

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে রাতে এবং সকালে দিকে মনোরম পরিবেশ থাকলেও দিনের বেশিরভাগ অংশে গরম অনুভূত হবে। থাকবে আদ্রতা জমিতে অস্বস্তি এবং দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বেশি থাকার সম্ভাবনা রয়েছে। আগামী চার থেকে পাঁচ দিন তাপমাত্রা কমার বিশেষ কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক দিন দার্জিলিং এবং কালিম্পং এ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং দুই এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। কালিম্পং ছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাতে কোন বৃষ্টির সম্ভাবনা নেই এবং তাপমাত্রার খুব একটা বেশি হেরফের হবেনা। আগামী কয়েক দিন স্বাভাবিক বা তার ওপরে থাকবে উত্তর বঙ্গের তাপমাত্রা।

কলকাতায় আজ সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং পরে পরিষ্কার আকাশ থাকবে। দিন এবং রাতে তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকায় গরম অনুভূত হবে। দিনের বেলায় সামান্য আদ্রতা জনিত অস্বস্তি থাকতে পারে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৯ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪০ থেকে ৯৩ শতাংশ এবং আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026