নিউজ

Weather Update: বৃষ্টির সম্ভাবনা এই জেলায়, দিল্লি কলকাতায় কেমন থাকবে আজকের আবহাওয়া?

রাজধানী দিল্লি সহ উত্তর ভারতে ঠান্ডার প্রকোপ ধীরে ধীরে কমছে। কড়া রোদের কারণে দেশের বেশিরভাগ রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে শুরু করেছে। যার জেরে ফেব্রুয়ারি মাসেই গোটা উত্তর ভারতে গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া দফতরের মতে, বুধবার (৮ ফেব্রুয়ারি) দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৫ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। পশ্চিমবঙ্গেও আবহাওয়া অনেকটা এরকম। উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে আবহাওয়া থাকবে অন্যরকম।

আইএমডি থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, ৮ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, মেঘালয় সহ পার্বত্য অঞ্চলে তুষারপাত এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার কারণে দিল্লি, হরিয়ানা, উত্তর প্রদেশের মতো উত্তর ভারতের অঞ্চলে আবার ঠান্ডা কিছুটা প্রবেশ করতে পারে, তবে সেটা বেশিদিন স্থায়ী হবেনা। রাজধানীতে আজকাল দুই দিন অন্তর এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা বাড়ছে।

অন্যদিকে, গত কয়েকদিন ধরে তাপমাত্রা ২৩ থেকে ২৪ ডিগ্রির কাছাকাছি রয়েছে দিল্লিতে। আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার দিল্লিতে আকাশ পরিষ্কার থাকবে। সেই সঙ্গে দিনের বেলায় ঘণ্টায় ২০ থেকে ৩০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার দিল্লিতে বায়ুর গুণমান সূচক সন্তোষজনক বিভাগে রয়েছে। দিল্লিতে AQI ১৯৬ রেকর্ড করা হয়েছে। একই রকম আবহাওয়া থাকবে কলকাতায়। আকাশ থাকবে পরিস্কার এবং বাতাস হবে অনেক বেশি স্বচ্ছ।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026