নিউজ

Weather-update: আবহাওয়ায় আচমকা বদল, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়

সকাল থেকেই আকাশের মুখ ভার। এরকম একটা অবস্থায় বৃষ্টি, ঝড়, এবং ব্যাপক শিলাবৃষ্টির কথা শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। বুধ থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বঙ্গে। অন্যদিকে, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। সঙ্গেই উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বুধ এবং বৃহস্পতিবার মূলত শিলাবৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দমকা হাওয়া দিতে পারে উত্তরবঙ্গের কিছু জেলায়। একই জায়গায় পরপর দুর্যোগের সম্ভাবনা কম রয়েছে। তবে, দক্ষিণবঙ্গে ১৬ মার্চ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। ১৭ তারিখ দক্ষিণবঙ্গের কিছু জেলায় শিলাবৃষ্টি হতে পারে। ১৮ই মার্চ বৃষ্টি বাড়বে, তবে ঝড়ো হবার পরিমাণ কমতে পারে।

অন্যদিকে, নাওকাস্ট ওয়েদার আপডেটে বজ্রপাতের ওয়ার্নিং ইতিমধ্যেই দেওয়া হয়েছে। মানুষকে সাবধানে থাকতে বলা হচ্ছে। ২০ কিলোমিটার এলাকায় বজ্রপাত হবে কিনা জানতে হলে আপনাকে অ্যাপে চোখ রাখতে হবে। জমিতে নতুন আলু, আমের মুকুল এবং গরমের সবকিছু সবজির চাষ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তাই আগাম সতর্কতা ব্যবস্থা নিতে বলা হয়েছে কৃষকদের।

দক্ষিণবঙ্গের শেষ বৃষ্টিপাত হয়েছিল ২৫ অক্টোবর ২০২২ তারিখে। তবে এবারে দিনের তাপমাত্রা কমতে পারে। গরমের তীব্রতা কিছুটা হলেও কমবে। কলকাতায় ১৬ এবং ১৭ তারিখ বজ্রপাত এবং বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে। ১৮ এবং ১৯ তারিখ বৃষ্টি বাড়বে। তবে দমকা হাওয়ার প্রবণতা কিছুটা কমবে। আবহাওয়ার এই বদলের কারণ পূবালী হাওয়া এবং পশ্চিমে হওয়ার সংঘাত। ঝাড়খন্ডে নিম্নচাপ অক্ষরেখা থাকার কারণে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প আসবে বঙ্গোপসাগর থেকে। আজ থেকে আগামী সোমবার পর্যন্ত দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকবে বাংলায়।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026