নিউজ

Weather Update: কিছুক্ষণের মধ্যেই ঝড় বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের তিন জেলা, পূর্বাভাস হাওয়া অফিসের

সকাল সকাল কলকাতা সহ আশেপাশের এলাকা একপশলা বৃষ্টিতে ভিজেছিল। তবে এবার আরও বৃষ্টির পূর্বাভাস জানালো আবহাওয়া দপ্তর। আলিপুর হাওয়া অফিস তাদের সর্বশেষ আপডেটে জানিয়েছে যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলার কিছু অংশে। এছাড়াও আগামী কিছু ঘণ্টার মধ্যেই ভিজতে পারে পশ্চিম বর্ধমান জেলার কিছু অংশ। ইতিমধ্যেই হাওয়া অফিস বজ্রপাতের সতর্কতা অবলম্বন করে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে।

বেশ কিছুদিন ধরেই রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তাই উষ্ণতার পারদ মোটামুটি মনোরম একাধিক জায়গায়। জেলায় জেলায় সকালের দিকে আংশিক মেঘলা আকাশ দেখা দিয়েছে। তবে মেঘলা আকাশে বৃষ্টিপাত না হলে তাপমাত্রা সামান্য বাড়বে বলে জানানো হয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আদ্রতাজনিত অস্বস্তি হতে পারে। আপাতত ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই এই রাজ্যে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আগামী শনিবার দক্ষিণবঙ্গের উপকূল জেলা এবং উড়িষ্যা সংলগ্ন এলাকায় বৃষ্টি কিছুটা বাড়তে পারে।

আজ অর্থাৎ বুধবার সকাল থেকেই কলকাতা শহরের আকাশ আংশিক মেঘলা। সকালের দিকে শহরে বিক্ষিপ্তভাবে দু এক পশলা বৃষ্টিপাত হয়েছে। আজ গোটা দিন তাপমাত্রা ২৭-৩৪ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে থাকবে। আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৮-৯১ শতাংশ। গত ২৪ ঘন্টায় শহরতলীতে বৃষ্টি হয়েছে ৮.৪ মিলিমিটার।

হাওয়া অফিসের মতে আপাতত উত্তর এবং দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। ওড়িশা সংলগ্ন উপকূলে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে আগামী সপ্তাহের মধ্যেই। এর যেরে দক্ষিণবঙ্গের একাংশে বৃষ্টিপাতের পরিমাণ কিছুতে বাড়বে।

Nirajana Nag

Recent Posts

মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশে কারা? বড় ম্যাচের আগে জোর চর্চা

আইপিএলের হাইভোল্টেজ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য প্রথম একাদশ নিয়ে…

May 20, 2026

গতির বিপ্লব ভারতে! ২ ঘণ্টায় মুম্বই থেকে আহমেদাবাদ, বুলেট ট্রেনের নতুন ডিজাইন ঘিরে উচ্ছ্বাস

ভারতের রেল ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ভারতীয় রেল প্রস্তাবিত বুলেট ট্রেনের নতুন ডিজাইন সামনে…

May 20, 2026

এক ইনিংসেই ইতিহাস! সঞ্জু স্যামসন ঝড়, ভেঙে গেল ধোনির ১৩ বছর আগের রেকর্ড

আইপিএল ২০২৬-এ ক্রিকেটপ্রেমীদের জন্য বড় চমক এনে দিলেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে…

May 20, 2026

UIDAI-এর বড় সিদ্ধান্ত! আধার আপডেটের ডেডলাইন বাড়ল, ২০২৭ পর্যন্ত মিলবে এই সুবিধা

ভারতের কোটি কোটি আধার কার্ড ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তির খবর সামনে এসেছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি…

May 20, 2026

পশ্চিমবঙ্গে DA ও ৭ম পে কমিশন নিয়ে চাপ বাড়ছে, বড় দাবিতে সরব সরকারি কর্মীরা

পশ্চিমবঙ্গে মহার্ঘ ভাতা (DA) এবং ৭ম পে কমিশন বাস্তবায়নের দাবিতে ফের সরব হয়ে উঠেছেন সরকারি…

May 20, 2026

মন্দিরের সোনা বাজেয়াপ্ত করবে কেন্দ্র? ভাইরাল গুজবের সত্যতা জানাল সরকার

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি গুজব দ্রুত ছড়িয়ে পড়ে যে ভারত সরকার দেশের বিভিন্ন মন্দিরে জমা…

May 19, 2026