বসন্ত উৎসব এবছর কাটলো গরমের মধ্য দিয়েই। তাপমাত্রায় বিশেষ কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না মঙ্গল এবং বুধবার। ভোরের দিকে হালকা কুয়াশার আমেজ থাকলেও বেলা বাড়তে না বাড়তেই রোদের তেজ প্রখর। সঙ্গে আবার রইলো আদ্রতা জনিত অস্বস্তি। অন্যদিকে, এর মধ্যেই উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী ৯ এবং ১০ মার্চ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পং-র কোন কোন জায়গাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আবার, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিন দিনে এবং রাতের তাপমাত্রার তেমন কোন পরিবর্তন হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।
দোলে তাপমাত্রার পারদ কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও উৎসবের রেশ মিটতে না মিটতেই দক্ষিণবঙ্গের আবহাওয়া বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যের অন্যান্য জেলাগুলির পাশাপাশি পুরুলিয়াতে পরিবর্তন হবে আবহাওয়া। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পুরুলিয়ায় দোলের পরে আবহাওয়া অনেকটা পরিবর্তিত হয়ে যেতে পারে। দোলের পরেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমের এই জেলাটিতে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দিনে রাজ্যের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এই তালিকায় নাম রয়েছে পুরুলিয়া জেলারও। ৯ মার্চ পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিগত কয়েকদিনে যে হারে পুরুলিয়ায় তাপমাত্রা বৃদ্ধি হয়েছে, তাতে চরম ভোগান্তিতে রয়েছেন জেলার মানুষরা। তাই কিছুটা হলেও তীব্র গরমের হাত থেকে পুরুলিয়াবাসীকে রেহাই দিতে আসছে বৃষ্টি। আইএমডি রিপোর্ট অনুসারে, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গায় আবার শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…