নিউজ

পৌষ মাস হলেও রাজ্যে হঠাৎ উধাও শীত

কলকাতা: জানুয়ারি (January) দ্বিতীয় সপ্তাহ আসতে না আসতেই শীত (Winter) যেন একেবারে যাই যাই করছে। আজ, শুক্রবার (Friday) তাপমাত্রার ঊর্ধ্বগতি অব্যাহত। আজ সারা দিন আকাশ মূলত পরিষ্কার থাকবে। কোথাও বৃষ্টিপাত (Rainfall) হওয়ার সম্ভবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। কিন্তু হঠাৎ করে তাপমাত্রা যে ঊর্ধ্বমুখী হয়েছে, পৌষের শেষে রাজ্য থেকে শীত উধাও হয়ে গিয়েছে। পুনরায় শীত কবে পড়বে, তা এখন ও পর্যন্ত স্পষ্ট করে জানাতে পারল না আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।

এদিন আরও খানিকটা চড়ল তাপমাত্রার পারদ। এদিন শহর কলকাতা সহ সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮.৬ ডিগ্রী সেলসিয়াস যেটা স্বাভাবিকের থেকে ৫ ড্রিগ্ৰি বেশি। এদিনের বাতাসে আপেক্ষিক আদ্রতা সর্বাধিক ৯৬ শতাংশ এবং সর্বনিম্ন ৪০ শতাংশ থাকবে। বেশ কয়েকদিন ধরে লাগাতার কনকনে ঠাণ্ডার পর এই সপ্তাহে তাপমাত্রার পারদ ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর।

রোজই কিছুটা করে বাড়ছে তাপমাত্রা। যার ফলে রাতে ও সকালের দিকে ঠাণ্ডা অনুভূত হলেও দিনের মাঝামাঝি সময় সেভাবে শীতকে পাওয়া যাবে না। সেক্ষেত্রে হাওয়া অফিসের পূর্বাভাসকে সত্যি করে সোমবার থেকে লাগাতার ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026