নিউজ

মাঘের শুরুতও রাজ্যে শীতের ব্যাটিং অব্যাহত, তাপমাত্রা হবে আরও নিম্নমুখী

কলকাতা: মাঘেও রাজ্যে শীতের ব্যাটিং অব্যাহত, শীতে জবুথবু কলকাতা। মাঘের শুরুতেই রাজ্যে জাঁকিয়ে শীতের আমেজ। সঙ্গে উত্তুরে হাওয়ার দাপট। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন এই পরিস্থিতি বজায় থাকবে।

গতকাল উত্তরবঙ্গে ঘন কুয়াশায় ঢেকে যায়। দক্ষিণবঙ্গে শৈত্যপ্রবাহের পূর্বাভাসও জারি করে হাওয়া অফিস। পৌষের শেষদিনে প্রায় ২ ডিগ্রি নামে পারদ। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আবহাওয়া দফতর জানিয়েছিল, আগামী ৪৮ ঘণ্টা রাজ্যে জাঁকিয়ে শীতের আমেজ। আগামী ৩ দিন এই পরিস্থিতি বজায় থাকবে বলেও জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ – রাজ্যের এই ৫ জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি বলেও জানায় হাওয়া অফিস।

মঙ্গলবার ভোর থেকেই ফের শীতের আমেজ অনুভূত হয়। আগামী কয়েকদিন ফের পারদ পতনের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছিল আবহাওয়া দফতর। পূর্বাভাস ছিল, মকর সংক্রান্তিতে রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা পড়বে। গত ১০ বছরের জানুয়ারির সর্বোচ্চ তাপমাত্রার নিরিখে, তৃতীয়স্থানে ২০২১। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়, রাজ্যে ঢুকছে উত্তুরে হাওয়া। আশার বাণী শুনিয়ে আবহাওয়া দফতর জানায়, মকর সংক্রান্তির আগে রাজ্যে ফের ফিরছে শীত। সেই পূর্বাভাস অনুযায়ী ফিরেছে জাঁকিয়ে শীত।

মাঘেও রাজ্যে শীতের ব্যাটিং অব্যাহত, অন্যদিকে রাজধানী দিল্লি ঢেকে গিয়েছে কুয়াশার মোটা চাদরে। কুয়াশাচ্ছন্ন দিল্লির আশপাশের অঞ্চলও। ঘন কুয়াশার জেরে রাজধানীতে বাতিল একাধিক ট্রেন। কুয়াশার প্রভাব পড়েছে বিমান পরিষেবার উপরও। একধিক রুটের বিমান উড়ছে দেরিতে। বাতিল হয়েছে কোনও কোনও রুটের বিমান।আবহাওয়া দফতর জানিয়েছে, দৃশ্যমানতা শূন্য। দিল্লির পাশাপাশি কুয়াশা ঢেকেছে লক্ষ্ণৌ, অমৃতসরে। আগামীকালও কুয়াশাচ্ছন্ন থাকবে। সোমবার থেকে পরিস্থিতির উন্নতি হবে। গতকাল দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস। আজ ভোর সাড়ে ৫টায় রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় ০.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস। সফদরগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় ১.২ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা।

Anirban Kundu

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026