নিউজ

সপ্তাহের শুরুতে ঊর্ধ্বমুখী তাপমাত্রা, শীতের বিদায়কাল কি আসন্ন?

কলকাতা: সপ্তাহের শুরুতেই  ঊর্ধ্বমুখী তাপমাত্রা। হাওয়া অফিস জানিয়েছে, রাজ্যে (Westbengal) এখন ঘন কুয়াশার দাপট থাকবে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় জারি রয়েছে ঘন কুয়াশার দাপট। আগামী কয়েকদিন এমন প্রভাব চলতে থাকবে। এখন কনকনে ঠান্ডা (Winter) পড়ার সম্ভাবনা তেমন নেই। আগামী ২-৩দিন রাজ্যের আবহাওয়ার গতিপ্রকৃতি এমনটাই থাকবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।

হাওয়া অফিস আগেই জানিয়েছিল, এই সপ্তাহের শুরুতে তাপমাত্রা ২-৫ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে রাজ্যের বেশ কিছু জেলায় দাপট থাকবে ঘন কুয়াশার।

দক্ষিণবঙ্গে দুই ২৪ পরগনা, কলকাতা, নদিয়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পুরুলিয়া, হাওড়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার ও মালদাতে জারি থাকবে ঘন কুয়াশার দাপট। কুয়াশার জেরে প্রবল সমস্যায় পড়েন গাড়ি চালকেরা। দৃশ্যমানতা কম থাকায় মাঝেমধ্যেই দুর্ঘটনার খবর আসতে থাকেন। সেই সঙ্গে বিমান ওঠানামার ক্ষেত্রেও সমস্যা তৈরি হয়।

চলতি মরসুমে এখনও হাড়কাঁপানো শীতের আমেজ পায়নি বঙ্গবাসী। ডিসেম্বরের শেষদিকে ও জানুয়ারির শুরুতে রাজ্যের শীত জাঁকিয়ে পড়েছিল। ফলে সেই সময়ে ভালোই ঠান্ডার আমেজ উপভোগ করেছিল রাজ্যবাসী। কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রির মধ্যেই কলকাতায়। ২-৩দিন সেটা স্থায়ী ছিল। চলতি মরসুমে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪-১৬ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করেছে। ফলে একেবারে যে প্রবল ঠান্ডার আমেজ ছিল, এমনটা তা নয়। মূলত পশ্চিমী ঝঞ্জার জেরে চলতি মরসুমের ঠান্ডা বেশ দেরিতেই এসেছিল। কিন্তু পুরোদমে পারদ নামার আমেজ থেকে অনেক দূরেই বঙ্গবাসী। আগামী ২-৩ দিন আবহাওয়ার গতিপ্রকৃতি এমনটাই থাকবে। পারদ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026