কলকাতা: আজ, শুক্রবার মহাসপ্তমী। গতকাল, বৃহস্পতিবার করোনা পরিস্থিতির মধ্যেই মহাষষ্ঠীর শুভক্ষণে মায়ের বোধন হয়ে গিয়েছে। করোনা পরিস্থিতির মধ্যে এবারে মা এসেছেন। তাই একটু অন্যরকমভাবে মাকে এ বছর আরও বেশি করে আরাধনা করার পালা। আনন্দ উৎসবের থেকেও আরাধনাটাই এবারে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু পুজোতেও রাজ্যবাসীর শান্তি নেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অন্তত এমনটাই জানান দিচ্ছে। মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হযেছে। যার ফলে সপ্তমী-অষ্টমী ব্যাপক ঝড়-বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। হালকা ঝোড়ো হাওয়ায় লণ্ডভণ্ডও হতে পারে মণ্ডপ।
আজ থেকেই পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ৩৭ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। ফলে পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় ক্ষতির আশঙ্কা রয়েছে। আজ এবং আগামিকাল ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা, হাওড়া ও হুগলিতে। সর্বোচ্চ ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।
ইতিমধ্যেই আজ, সকাল থেকেই কলকাতায় মেঘলা আকাশ। কখনও কখনও কয়েক পশলা বৃষ্টির দেখাও মিলছে। বইছে ঠান্ডা হাওয়াও। সব মিলিয়ে অকাল বর্ষণে পুজো কাটাতে হচ্ছে রাজ্যবাসীকে, এমনটা বলাই যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…