নিউজ

আজ মরশুমের শীতলতম দিন, রাজ্য জুড়ে বইছে শৈত্যপ্রবাহ

কলকাতা: আবহাওয়ার (Weather) খামখেয়ালিপনা অব্যাহত। শনিবার (Saturday) তাপমাত্রা ৩ ডিগ্রি বাড়ার পর রবিবার একধাক্কায় ৩ ডিগ্রি নামে পারদ। রবিবার (Sunday) কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।

আবহাওয়া দফতর জানাচ্ছে  শীত দাপট দেখাবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেও। সেইমত সোমবার সপ্তাহের তথা ফেব্রুয়ারি মাসের প্রথম দিন আরও নামল তাপমাত্রার পারদ। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২.৭ ডিগ্রি সেলসিয়াস, এটাও স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। এই মরশুমে এটাই কলকাতার শীতলতম দিন।

আগামী ৪৮ ঘণ্টায়  কুয়াশার চাদরে ঢাকা থাকবে উত্তরবঙ্গ। দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহারে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। এই জায়গাগুলির দৃশ্য়মানতা নেমে আসতে পারে ৫০ মিটারে। বলা যায় শীতের কামব্যাক ইনিংস জমজমাট৷  শীতের দাপটে কাঁপছে গোটা দক্ষিণবঙ্গ৷  এদিকে আবহাওয়া দফতর পূর্বাভাস দিচ্ছে সকালের পর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ মোটের উপর পরিষ্কার থাকবে।

বুধবার পর্যন্ত শীতের আমেজ বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সর্বনিম্ন তাপমাত্রা আরও নীচে নামতে পারে। ফলে ঠকঠকিয়ে কাঁপবে রাজ্যবাসী। উত্তুরে হাওয়ার দাপটে নেমেছে পারদ। বাতাসে এখনও হিমের পরশ। মানে বিদায়ের আগে আরও একটি ঝোড়ো ইনিংস খেলছে শীত, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

গত সপ্তাহ জুড়ে ওঠা-নামা করেছে তাপমাত্রার পারদ। শনিবার মেঘ ও কুয়াশার জেরে কিছুটা বাধাপ্রাপ্ত হয় শীত। বাড়ে তাপমাত্রার পারদও। তবে রবিবার থেকেই নয়া ইনিংস শুরু হয়েছে। ফলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ শীতের আমেজেই কাটবে বলে অনুমান আলিপুর আবহাওয়া দফতরের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026