নিউজ

মাঘের শেষে হাড় কাঁপানো ঠান্ডা রাজ্যে, ১৬টি জেলায় শৈতপ্রবাহের সর্তকতা জারি

কলকাতা: কথায় আছে, ‘মাঘের শীত, বাঘের গায়’। আর এই কথাকে এবার কার্যত সত্যি প্রমাণ করল শীতের (Winter) আবহাওয়া (Weather)। রীতিমতো মাঘের শেষ লগ্নে এসে কনকনে ঠাণ্ডায় কাঁপছে গোটা রাজ্য (Westbengal)। গতকাল, সোমবার (Monday) ছিল মরশুমের শীতলতম দিন। আর আজ, মঙ্গলবার (Tuesday) রাজ্যের ১৬টি জেলায় সতর্কতা জারি করা হয়েছে। আজ সকালে কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম।

গোটা জানুয়ারি মাস জুড়ে বিভিন্ন সময় দেখা দিয়েছে কুয়াশার দাপট তো আবার কিছুদিন পর দেখা দিয়েছে শীতের আমেজ। জানুয়ারি মাস জুড়ে শীতের খামখেয়ালিপনার সাক্ষী থেকেছে রাজ্যবাসী। কিন্তু ফেব্রুয়ারি মাস পড়া মাত্র যেভাবে হাড় কাঁপুনি ঠান্ডা অনুভূত হচ্ছে, তাতে আগামী বেশ কয়েকদিন এই দাপট থাকবে বলেই আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে। গত দশ বছরের নিরিখে এ বছরের ফেব্রুয়ারি সবচেয়ে বেশি শীতলতম। সপ্তাহের প্রথম দিন গতকাল শহরের তাপমাত্রা ছিল ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। রাজ্যের বিভিন্ন জেলায় পারদ ১০ ডিগ্রির নিচে নেমে গিয়েছে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে ইতিমধ্যে ১৬টি জেলায় শৈত্যপ্রবাহের সর্তকতা জারি করেছে হাওয়া অফিস।

আগামী বেশ কয়েকদিন একইভাবে শীতের আমেজ রাজ্য জুড়ে অনুভূত হলেও আগামিকাল, বুধবার থেকে উত্তরবঙ্গে এবং বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা হলেও বাড়তে পারে। তবে সেটাও যৎসামান্য বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মোটের ওপর মাঘের শেষে শীতের কামড় বজায় থাকবে বলেই পূর্বাভাস দেওয়া হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026