নিউজ

শেষবেলায় শীতের ঝোড়ো ব্যাটিং, চড়চড়িয়ে নামল আরও পারদ

কলকাতা: ইংল্যান্ডের সঙ্গে ভারতের প্রথম টেস্ট (Test) শেষ হয়েছে, তবু বঙ্গে (Westbengal) শীতের (Winter) মারকাটারি ব্যাটিং অব্যাহত। পাল্লা দিয়ে কমল দিনের সর্বনিম্ন তাপমাত্রা। তবে রাজ্য থেকে শীত বিদায় নেওয়ার আগে আগামী দু’দিন চরম ঠাণ্ডার রেশ থাকবে এমনটাই খবর। আগামিকাল, বৃহস্পতিবার (Thursday) পর্যন্ত শীতের দাপট থাকবে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office)।

ফের শুক্রবার থেকে বাড়তে পারে তাপমাত্রা। মঙ্গলবার অনেকটাই পারদ পতন হয়েছে শহরে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। বাতাসে সর্বাধিক জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৪ শতাংশ। বেলা বাড়তে রোদের তেজও ছিল প্রবল।

দক্ষিণবঙ্গে কমেছে কুয়াশার প্রভাব। যদিও উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে এদিন সকালের পর পরিষ্কার থাকবে কলকাতা সহ অন্যান্য জেলাগুলির আকাশ। হাওয়া অফিস জানাচ্ছে, ফেব্রুয়ারিতে রাজ্যে তাপমাত্রা কমেছে অনেকটাই। ১০ বছরে এটাই শীতলতম ফেব্রুয়ারি।

অন্যদিকে, আবহাওয়াবিদদের কথায়, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মাঝখান থেকেই চড়তে শুরু করবে তাপমাত্রার পারদ। আগামী কয়েকদিন কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। রাজ্যের আকাশ মেঘমুক্তই থাকবে৷

বুধবার কলকাতা ও শহরতলীর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। সর্বনিম্ম তাপমাত্রা থাকবে ১৪.৬ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৮%, ন্যূনতম ৩২%।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026