কলকাতা: অব্যাহত আবহাওয়ার (Weather) খামখেয়ালিপনা। গতকাল, বৃহস্পতিবার পারদ পতনের পর আজ, শুক্রবার স্বাভাবিকের ওপরে তাপমাত্রা। রাত ও ভোরে ঠান্ডার আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেপাত্তা শীত। বাতাসে আর কনকনে ঠান্ডার পরশও নেই। এ বছর ফেব্রুয়ারির (February) প্রথম দিকে জাঁকিয়ে ঠান্ডা পড়লেও এবার বিদায়ের পথে শীত (Winter), তা আগেই ঘোষণা করে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipure Weather Office)।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, এখনই খুব একটা বাড়বে না তাপমাত্রা। সকালের দিকে ঘন কুয়াশা থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়ায়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে আকাশ। ইতিমধ্যেই রাজ্যের জেলায় জেলায় তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করেছে। যদিও জেলায় আরও বেশ কিছুদিন থাকবে শীতের আমেজ।চলতি মরশুমে বেশ খানিকটা দেরিতে শীত প্রবেশ করেছে বঙ্গে। তবে ফেব্রুয়ারিতেও রীতিমতো দাপট দেখিছেয়ে শীত।
গত কয়েকদিন ধরে ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হয়েছে তাপমাত্রার পারদ।বৃহস্পতিবার ফের পারদ পতন হয়। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি,যা স্বাভাবিবেকর থেকে ২ ডিগ্রি কম।সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও কাল বৃষ্টি হয়নি। আজ আবার স্বাভাবিকের উপরে উঠল তাপমাত্রা।
শহরে সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস, এটাও স্বাভাবিকের ১ ডিগ্রি বেশি। হাওয়া অফিস জানিয়েছে, রাজ্যের পশ্চিমপ্রান্তের জেলাগুলিতে আজও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…