নিউজ

সপ্তাহান্তে রাজ্য জুড়ে জাঁকিয়ে পড়বে শীত, আশার বাণী শোনাল হাওয়া অফিস

কলকাতা: হেমন্তের হিমেল হাওয়ার পাশাপাশি প্রথম দিকে শীতের আমেজ উপভোগ করছিল রাজ্যবাসী। কিন্তু যত সময় পেরিয়েছে তত শীত বাবাজি আসি আসি করেও আসেনি। তারপর ঘন কুয়াশার দাপট কার্যত উত্তরে হাওয়াকে বাধাপ্রাপ্ত করেছে। বর্তমানে কুয়াশা অনেকটা কেটে গেলেও এখনও সম্পূর্ণ কুয়াশার থেকে মুক্তি মেলেনি। রোদের দেখা মিলেছে বটে, কিন্তু উত্তরে হাওয়ার দাপট এখনও নেই। জাঁকিয়ে শীত এখনো অধরা রাজ্যে। তবে বড়দিনের আগে সুখবর পেতে চলেছে রাজ্যবাসী। সপ্তাহান্তেই রাজ্য জুড়ে জাঁকিয়ে পড়বে শীত। এমনই আশার বাণী শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিস সূত্রে খবর, এক ধাক্কায় ৪ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে সপ্তাহান্তে। শুক্রবার রাত থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। শনিবার থেকে রাজ্যে জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হবে। জানা গিয়েছে, শনি ও রবিবার কলকাতায় পারদ নামতে পারে ১৪ ডিগ্রির কাছাকাছি। জেলায় কোথাও কোথাও ১০ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা।  এরপর বড়দিনের প্রাক্কালে তাপমাত্রা শহরেও ১০ ডিগ্রি নামতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে। সুতরাং, যে শীতের জন্য এতদিন রাজ্যবাসী অপেক্ষা করছিল, সেই অপেক্ষার অবসান এবার ঘটতে চলেছে।

কলকাতায় আজ, বুধবার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ৩ ডিগ্রি ওপরে। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। সকালের দিকে সামান্য কুয়াশা ছিল। আগামী দু-দিন কুয়াশার পরিমাণ বাড়তে পারে বলে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে। আজ সকালে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি উপরে। গতকাল, মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৯ শতাংশ।

Anirban Kundu

Recent Posts

ব্যাংকের থেকে বেশি রিটার্ন! পোস্ট অফিসের এই স্কিমে প্রতি ৩ মাসে ৫১,২৫০ টাকা—কীভাবে পাবেন জানুন

বর্তমান সময়ে সবাই নিজের আয়ের একটি অংশ সুরক্ষিতভাবে বিনিয়োগ করতে চান। কিন্তু কোথায় টাকা রাখলে…

March 26, 2026

Tesla-কে টক্কর! Kia EV9-এর এই ফিচারগুলো দেখলে চোখ কপালে উঠবে

ভারতের প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ির বাজারে নতুন মাত্রা যোগ করেছে Kia EV9। এটি শুধু একটি ইলেকট্রিক…

March 26, 2026

লকডাউন ফিরছে বাংলায়? মমতার বিস্ফোরক মন্তব্যে চাঞ্চল্য—ভোটের আগে বড় চমক নাকি কড়া সিদ্ধান্ত!

বাংলায় কি আবার লকডাউন ফিরতে চলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে নতুন করে…

March 26, 2026

ভোটের আগে টাকার অফার! ৪৫ দিনে DA ক্লিয়ার, লক্ষীর ভাণ্ডার ৩ হাজার—ক্ষমতায় এলে টাকার বন্যার প্রতিশ্রুতি BJP-র

বিধানসভা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা—ক্ষমতায়…

March 26, 2026

Post Office Scheme: বসে বসেই মাসে ১৭,০০০ টাকা! পোস্ট অফিসের এই স্কিম না জানলে বড় সুযোগ মিস করবেন

মাসে বসে বসেই ১৭,০০০ টাকা ইনকাম—শুনতে অবিশ্বাস্য লাগছে? কিন্তু পোস্ট অফিসের একটি স্কিমে ঠিক এভাবেই…

March 26, 2026

৫০০ টাকার গ্যাস একদম ফ্রি! ডিপোজিট লাগবে না—আপনি কি পাচ্ছেন এই নতুন সুবিধা?

LPG সংকটের মধ্যে কেন্দ্র বড় ঘোষণা করেছে। পাইপলাইন গ্যাস (PNG) ব্যবহারে উৎসাহ দিতে ৫০০ টাকার…

March 26, 2026