নিউজ

রাজ্যে ক্রমশ জাঁকিয়ে পড়ছে ঠান্ডা, আগামী কয়েকদিন চলবে শৈত্যপ্রবাহ

কলকাতা: রাজ্যে ক্রমশ জাঁকিয়ে পড়ছে ঠান্ডা। আগামী কয়েকদিন ঠান্ডার এমন দাপট চলতে থাকবে। সেইসঙ্গে বেশ কিছু জেলায় কয়েছে শৈত্যপ্রবাহের সম্ভাবনা। আবার উত্তরবঙ্গের তাপমাত্রা একধাক্কায় নেমে গিয়েছে ১০ ডিগ্রির নিচে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ঘন কুয়াশার দাপট চলতে পারে বলে পূর্বাভাস দিয়ে আলিপুর আবহাওয়া দফতর।

ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ আসতেই পারদ এক ধাক্কায় নেমে গেছে। ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকায় তাপমাত্রা ১৫ ডিগ্রি নিচে এখন। আজকে সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন এমনটা চলতে থাকবে। ঠান্ডার জেরে বেশ কিছু জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতাও রয়েছে। মুর্শিদাবাদ, পুরুলিয়া ও বীরভূমে শৈত্যপ্রবাহ হতে পারে বলে সতর্ক করা হয়েছে। সেইসঙ্গে ঘন কুয়াশায় ঢাকতে পারে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা। আকাশ পরিষ্কার থাকবে। সেইসঙ্গে আগামী কয়েকদিন আবহাওয়া শুষ্ক থাকবে।

নভেম্বরের শেষ সপ্তাহ থেকেই কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নেমে যায়। সেই অর্থে তখনও জাঁকিয়ে শীত পড়েনি রাজ্যে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এমনটা চলতে থাকে। ভোরবেলায় ঠান্ডা, আর বেলা বাড়তেই তা উধাও। কার্যত এমন শীতের লুকোচুরি খেলা চলতে থাকে। পশ্চিমী ঝঞ্জা ও বঙ্গোপসাগরের উপর একের পর এক ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে শীত প্রবেশে বাধা পাচ্ছিল। সেইসঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গে দাপট ছিল ঘন কুয়াশার। কিন্তু দিন ৩-৪ আগে সেই পরিস্থিতি বদল হয়। কলকাতার তাপমাত্রা একধাক্কায় নামে ১৫ ডিগ্রির নিচে। সেই সঙ্গে শীতের এই আমেজ বেশ উপভোগ করছে বঙ্গবাসী। দিন কয়েক পরেই বড়দিন থেকে বর্ষশেষের ছুটি রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, বড়দিন পর্যন্ত চলবে এমন ঠান্ডার দাপট। পারদ আরও নামবে কিনা, সেই বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। অন্যদিকে উত্তর ভারতে প্রবল ঠান্ডার দাপট এখনও কমেনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026