নিউজ

Weather update: হাওয়া অফিসের কমলা সতর্কতা, এবারে ব্যাপক বৃষ্টি হবে এই জেলাগুলিতে, কলকাতায় কালবৈশাখী

কলকাতা এবং পশ্চিম বঙ্গের একাধিক জায়গায় আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জায়গায় বৃষ্টি হয়েছে। মিলেছে গরমের থেকে স্বস্তি। আপাতত ৫ দিনের জন্যে তাপ প্রবাহ হবেনা বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গেই সপ্তাহের শুরুতেই বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এখন মধ্যপ্রদেশে বৃষ্টির সম্ভাবনা আছে। সেখানে একটি ঘুর্ণাবর্ত রয়েছে। উত্তরবঙ্গের থেকে ছত্তিশগড় পর্যন্ত একটি অক্ষরেখা বিরাজমান, যার প্রভাবে সাগর থেকে ব্যাপক জলীয় বাষ্প ঢুকতে পারে। গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে থাকবে ঝড়ো হাওয়ার দাপট। মঙ্গল বার পর্যন্ত এই আবহাওয়া বিরাজ করছে। বুধবার থেকে আবার বাড়বে তাপমাত্রা।

রবিবার ভোর রাতে একটু বৃষ্টি হওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছে রাজ্যবাসি। এখন কলকাতায় সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কম। এখন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা নিচে চলছে। তবে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক। এখন ৩ দিন তাপমাত্রা এরকমই থাকবে। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ও আগামী কালের মধ্যে কালবৈশাখীর সম্ভাবনা আছে। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইবে। সোম ও মঙ্গলবার তাপমাত্রা কম হলেও আবার বুধবার থেকে বাড়বে তাপমাত্রা। তবে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। কোনো কোনো জায়গায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026