নিউজ

Weather Update: আজও রয়েছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস, পুজোতেও কি হবে এমনই ভারী বৃষ্টি?

বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো প্রায় দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে। নীল আকাশের বুকে পেঁজা তুলোর ঘনঘটা মনে করিয়ে দিচ্ছে উমার আগমনের সময়কে। কিন্তু এরমধ্যেও চলতি সপ্তাহের শুরু থেকেই দেখা যাচ্ছে বৃষ্টির ভ্রুকুটি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে কাল থেকে গোটা রাজ্যে বৃষ্টির পরিমাণ কমলেও, বাড়বে আদ্রতাজনিত অস্বস্তি।

তবে হাওয়া অফিস এও জানিয়েছে যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরির সম্ভাবনা রয়েছে। আর এই অক্ষরেখা তৈরি হলে পুজোর আগে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা ইত্যাদি জেলায়। আগামী তিন চার দিন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বীরভূম মুর্শিদাবাদের কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ কমবে। আগামী চার দিন উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে উত্তরবঙ্গে তাপমাত্রার তেমন কিছু পরিবর্তন হবে না।

কলকাতায় আজ সকাল থেকেই আংশিক মেঘে ঢেকে রয়েছে আকাশ। আজ বিক্ষিপ্তভাবে শহরের কোথাও কোথাও হঠাৎ করে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে যদিওবা বৃষ্টি না হয়, আদ্রতার আধিকে ভ্যাপসা গরম অনুভূত হবে। কাল গোটা দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রী সেলসিয়াস। এছাড়া গতকাল রাতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ বেড়ে হয়েছে ৯৫ শতাংশ।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026