নিউজ

Weather Update: ভ্যাপসা গরমে প্রাণ ওষ্ঠাগত বাঙালির, তবে বেলা গড়ালেই শুরু হবে তুমুল বৃষ্টি

দক্ষিণবঙ্গবাসীর জন্য ফের স্বস্তির খবর শোনালো আবহাওয়া দপ্তর। নতুন করে নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। আর এর জেরেই বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার এবং শুক্রবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সপ্তাহের শেষে আজকের দিনে কলকাতা শহরতলিতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়বে।

কলকাতার আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস থাকবে। তবে বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্প থাকার কারণে প্যাচপ্যাচে ভ্যাপসা গরম অনুভূত হবে। তাই সর্বোচ্চ তাপমাত্রার পরিসংখ্যান ৩৩ ডিগ্রি সেলসিয়াস হলেও ফিল লাইক টেম্পারেচার অনেকটাই বেশি হবে। অ্যাকুওয়েদার অনুযায়ী, ফিল লাইক টেম্পারেচার ৪০ ডিগ্রী সেলসিয়াস এর গণ্ডি স্পর্শ করতে পারে। বাতাসে আপেক্ষিক আদ্রতার সর্বোচ্চ পরিমাণ থাকবে ৮১ শতাংশ। বৃষ্টির সর্বোচ্চ সম্ভাবনা দুপুরে ৫২ শতাংশ এবং বিকেলের দিকে সেটা বৃদ্ধি পেয়ে ৭৩ শতাংশ অবধি হবে। ক্লাউড কভার থাকবে ৯৮ শতাংশ।

কলকাতার মতোই দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা জারি করা হয়েছে। তবে নতুন নিম্নচাপের প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খন্ড, ছত্রিশগড় এবং মধ্যপ্রদেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনে এই নিম্নচাপের প্রভাবে অনেক জায়গায় বৃষ্টি হবে। প্রসঙ্গত উল্লেখ্য, দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত জায়গায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026