নিউজ

Weather Update: চাতকের মতো পথ চেয়ে রয়েছে দক্ষিণবঙ্গ! কবে মিলবে বৃষ্টির দেখা? আবহাওয়া দপ্তরের বড় আপডেট

বর্ষার দ্বিচারিতার কারণে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষ অত্যন্ত চিন্তিত। একদিকে যখন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে সেখানেই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম। স্বাভাবিকভাবেই দক্ষিণবঙ্গে বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা এবং আর্দ্রতা জনিত অস্বস্তি মানুষকে কার্যত নাজেহাল করে দিয়েছে। এমন অবস্থায় আবহাওয়া সব থেকে ভাবিয়ে তুলেছে পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানের কৃষকদের। এমনিতেই পশ্চিম বর্ধমান জেলায় কৃষি কাজের পরিমাণ খুব একটা বেশি নেই। যেহেতু এটি একটি খনি প্রধান অঞ্চল তাই সারা বছর সেই অর্থে জল পাওয়া যায় না। এই বর্ষাকালটুকু দিকেই তাকিয়ে থাকেন কৃষকরা। কিন্তু এ বছর বৃষ্টি অনেকটা কম যা কৃষি কাজের জন্য একেবারেই পর্যাপ্ত নয়। ফলে এই কম বৃষ্টি ভাবিয়ে তুলছে কৃষকদের। কৃষকরা চিন্তিত কিভাবে এ বছর তারা চাষ করবেন নিজেদের জমিতে।

আবহাওয়ার খামখেয়ালীপনার কারণে মাঠে ফসল নষ্ট হবার আশঙ্কায় ভুগছেন অনেক কৃষক। অনেক জায়গায় কৃষকরা এখনো পর্যন্ত ধানের বীজ বপন করে উঠতে পারেননি। ফলে কখন তারা ধানচাষ শুরু করবেন সেই নিয়ে এখনো চিন্তায় রয়েছেন তারা। অন্যদিকে ভারী বৃষ্টিপাত না হলে জল সংকট দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খনি অঞ্চলে যেহেতু জলের অভাব রয়েছে সেই কারণে বর্ষা ঢোকার আগে যেরকম তীব্র গরম ছিল তাতে জলাশয় একেবারেই শুকিয়ে গিয়েছে। বৃষ্টিপাত না হলে সেই সমস্ত জলাশয় পূর্ণ হবে না। সেই কারণেই এই সমস্ত জলাশয় জলস্তর উঠবে না। ফলে সংকটের সম্মুখীন হতে হবে জেলার মানুষকে।

কিন্তু এই বর্ষার বৃষ্টি কেন হচ্ছে না? উত্তরবঙ্গে যখন বৃষ্টি চলছে, সেখানে দক্ষিণবঙ্গের অবস্থা কেন চাতক পাখির মত? আবহাওয়া দপ্তর বলছে এখনো পর্যন্ত প্রায় ৪২ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে। যদিও উত্তরবঙ্গে প্রয়োজনের থেকে অনেক বেশি বৃষ্টিপাত হয়ে গেছে। তবে আশার আলো দেখিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী ১৬ জুলাই থেকে একটি ঘূর্ণাবর্ত্য তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026