Weather Update: রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গের তিনটি জেলায় হতে পারে শিলা বৃষ্টিও

আগামী কয়েক দিন ধরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টির পাশাপাশি জেলায় জেলায় বইবে ঝড়ো হাওয়া। আবহাওয়ার পরিস্থিতি অনুযায়ী হলুদ এবং কমলা সতর্কতা ইতিমধ্যেই জারি করা হয়েছে বিভিন্ন জেলার জন্য। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টি শুরু হবে। বৃহস্পতিবার একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে।

একইভাবে, কালবৈশাখির সম্ভাবনা রয়েছে শনিবার থেকে সোমবার পর্যন্ত। তবে এর মাঝে শুক্রবার দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ঐদিন ঝড় বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের মূলত তিনটি জেলায়। বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানের শিলাবৃষ্টি হতে পারে শুক্রবার নাগাদ। উত্তরবঙ্গেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার এবং বৃহস্পতিবার উত্তরের পাঁচটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। শুক্রবার থেকে তার দাপট কিছুটা হলেও কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হলেও শিলাবৃষ্টি সম্ভাবনা উত্তরের জেলাতে বিশেষ একটা নেই। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার উপস্থিতি এবং পূর্বে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের দিকে তার প্রবাহের কারণে ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে সারা রাজ্যে। আগামী পাঁচ থেকে ছয়দিন পর্যন্ত কালবৈশাখীর দাপট দেখা যেতে পারে কিছু কিছু জেলায়। তবে কলকাতায় বৃষ্টি হবে কিনা সেই নিয়ে, এখনো পর্যন্ত হাওয়া অফিসের বুলেটিনে সেরকম কোন উল্লেখ নেই।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026