নিউজ

Weather update: দিনভর চলবে বৃষ্টি, তোলপাড় হবে বাংলা, আগামী ২৪ ঘন্টায় ব্যাপক পরিবর্তন হবে আবহাওয়ায়

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে দক্ষিণবঙ্গে এসেছে বৃষ্টি। বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা এবং মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সারা দক্ষিণবঙ্গে। উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। এছাড়াও উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমবে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচটি জেলায় আগের থেকে কম বৃষ্টি হবে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু থাকবেই। বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে কয়েক জায়গায়। তবে দার্জিলিং কালিম্পং এর তুলনায় আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্ত্য তৈরি হয়েছে যার অভিমুখ ওড়িশার দিকে। আপাতত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড এবং উড়িষ্যার উপর অবস্থান করছে এই ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তটির প্রভাবেই মূলত বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। তবে এর প্রভাব কতটা বাংলায় পড়বে তার দিকে নজর রাখছেন আবহাওয়াবিদরা। আগামী মঙ্গলবার ১৮ জুলাই আরও একটি ঘূর্ণাবর্ত্য তৈরি হবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। মৌসুমী অক্ষরেখা গঙ্গানগর, গোয়ালিয়র সিদ্ধি ডালটনগঞ্জ হয়ে হলদিয়ার উপর দিয়ে দক্ষিণ-পশ্চিম দিকে গিয়ে পূর্ব ও মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে।

দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় আদ্রতা জনিত অস্বস্তি, বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দুই জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। তবে রবিবারের পর বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা কমবে।

কলকাতায় থাকবে মেঘলা আকাশ। আজ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে বটে। বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকলেও, জলীয় বাষ্পের কারণে আদ্রতা জনিত অস্বস্তি থেকেই যাবে। কলকাতা শহরে আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রী সেলসিয়াস। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি এবং ৩২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় বৃষ্টির পরিমাণ ১৯.৯ মিলিমিটার।

Nirajana Nag

Recent Posts

এক লাফে রেকর্ড ছুঁল সোনার রেট, মধ্যবিত্তের নাগালের বাইরে সোনা, কলকাতায় আজ কত জানলে হতবাক হবেন

চৈত্র মাসের শেষ দিকে এসে সোনার বাজারে কার্যত আগুন লেগেছে। কলকাতায় আজ সোনার দামে এমন…

March 26, 2026

স্কুটার দুনিয়ায় তোলপাড়! সস্তায় প্রিমিয়াম লুক নিয়ে বাজার কাঁপাচ্ছে Hero Pleasure Plus

বর্তমান সময়ে স্কুটার সেগমেন্টে প্রতিযোগিতা তুঙ্গে। একের পর এক নতুন মডেল বাজারে আসায় ক্রেতাদের সামনে…

March 26, 2026

ব্যাংকের থেকে বেশি রিটার্ন! পোস্ট অফিসের এই স্কিমে প্রতি ৩ মাসে ৫১,২৫০ টাকা—কীভাবে পাবেন জানুন

বর্তমান সময়ে সবাই নিজের আয়ের একটি অংশ সুরক্ষিতভাবে বিনিয়োগ করতে চান। কিন্তু কোথায় টাকা রাখলে…

March 26, 2026

Tesla-কে টক্কর! Kia EV9-এর এই ফিচারগুলো দেখলে চোখ কপালে উঠবে

ভারতের প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ির বাজারে নতুন মাত্রা যোগ করেছে Kia EV9। এটি শুধু একটি ইলেকট্রিক…

March 26, 2026

লকডাউন ফিরছে বাংলায়? মমতার বিস্ফোরক মন্তব্যে চাঞ্চল্য—ভোটের আগে বড় চমক নাকি কড়া সিদ্ধান্ত!

বাংলায় কি আবার লকডাউন ফিরতে চলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে নতুন করে…

March 26, 2026

ভোটের আগে টাকার অফার! ৪৫ দিনে DA ক্লিয়ার, লক্ষীর ভাণ্ডার ৩ হাজার—ক্ষমতায় এলে টাকার বন্যার প্রতিশ্রুতি BJP-র

বিধানসভা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা—ক্ষমতায়…

March 26, 2026