নিউজ

Weather Update: নিম্নচাপের প্রভাবে আজও কি গোটা দিন বৃষ্টি? কি জানালো হাওয়া অফিস?

নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের জোড়া আঘাতে গতকাল বিকেলের দিক থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে রীতিমতো প্রাকৃতিক দুর্যোগ নেমে এসেছে। বৃষ্টি, সেইসাথে ঝোড়ো হাওয়াতে লণ্ডভণ্ড হয়েছে শহর কলকাতা। তবে আজ শনিবার দুপুরের মধ্যেই রাজ্যের উপর থেকে কাটছে দুর্যোগের মেঘ। বঙ্গোপসাগরের ওপর থাকা নিম্নচাপ এবার ওড়িশা উপকূলের দিকে সরে গেছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর কলকাতা ও সংলগ্ন জেলায় দুপুর পর্যন্ত বৃষ্টি হবে। এমনকি উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সকাল থেকেই কমবে দমকা হওয়ার দাপট। বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিষ্কার হবে এবং কমবে বৃষ্টি।

অতি গভীর নিম্নচাপ শুক্রবার স্থলভাগে প্রবেশ করে দুর্বল হয়ে উড়িষ্যা থেকে ঝাড়খণ্ডের দিকে সরেছে। এর প্রভাবে শনিবার রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে দুপুর থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছিল। বৃষ্টি হয়েছিল পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হলেও খুব একটা বেশি বা ভারী বৃষ্টিপাত দেখা যায়নি। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও তার সাথে দমকা হাওয়া লক্ষ্য করা গেছিল।

আজ শনিবার সকাল থেকে বৃষ্টি হলেও বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির তীব্রতা কমবে এবং আবহাওয়ার উন্নতি হবে। মূলত কাল রবিবাসরীয় সকালে বৃষ্টি থেমে যাবে। গতকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় নিচে নেমেছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রী সেলসিয়াস এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৪৪.৪ মিমি।

আজকের দিনে প্রায় গোটা দিন মেঘলা আকাশ থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় রাজ্যজুড়ে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে আজ দু এক পসলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও ভারী বৃষ্টির আপাতত কোন সম্ভাবনা নেই।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026