নিউজ

Weather update: রাজ্যের একটি জেলায় তাপমাত্রার পারদ ছাড়ালো ৪৪, ১৪ টি জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি, রেকর্ড গরমে হাঁসফাঁস বাংলা

গরমে রীতিমতো হাসফাস অবস্থা বাংলার। এক ধাক্কায় ৪৪ ডিগ্রী ছাড়িয়ে গেল বাঁকুড়ার তাপমাত্রা। আর স্বাভাবিকের তুলনায় ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি রয়েছে মালদহে। চরম তাপপ্রবাহের সর্তকতা গোটা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে আরো একদিন তাপপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিকালের সর্বোচ্চ তাপমাত্রার পরিসংখ্যান অনুযায়ী রাজ্যের একমাত্র বাঁকুড়া জেলার তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস এর উপরে রয়েছে। এছাড়া রাজ্যের ছ’টি জেলায় ৪৩ ডিগ্রি ছুঁয়েছে পারদ। রাজ্যের ১৪ টি জেলায় ৪০ ডিগ্রী বা তার উপরে রয়েছে তাপমাত্রা। মোটামুটি আগামী শুক্রবার পর্যন্ত এরকমই অবস্থা থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। শনি এবং রবিবার দক্ষিণবঙ্গে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে আশ্বাস দিচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

কলকাতার আলিপুরে এই মুহূর্তে ৩৮.৬° সেলসিয়াস রয়েছে তাপমাত্রা। স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে তাপমাত্রা। অন্যদিকে সল্টলেকে ৩৯° সেলসিয়াস রয়েছে তাপমাত্রা যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। ব্যারাকপুরে তাপমাত্রা রয়েছে ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস। দমদমে ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস এবং বসিরহাটে তাপমাত্রা ৩৭.৫° সেলসিয়াস। হাওড়ার উলুবেরিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ ২৪ পরগনার সাগর দ্বীপে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং এর সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এই জেলার ডায়মন্ড হারবারে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৫ ডিগ্রী সেলসিয়াস। প্রতিটি তাপমাত্রাই স্বাভাবিকের থেকে তিন থেকে চার ডিগ্রি বেশি।

অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল এই জেলার কলাইকুন্ডায় তাপমাত্রা ছিল ৪১.২ ডিগ্রি সেলসিয়াস। পাশের জেলা পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং এই জেলার সমুদ্র সৈকত দিঘায় তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস। নদীয়ার কৃষ্ণনগরে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৮° সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় এই তাপমাত্রা ৪.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি।

পশ্চিমের জেলাগুলিতে ইতিমধ্যেই ৪০ পেরিয়েছে তাপমাত্রা। বাঁকুড়া জেলায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.১ ডিগ্রি সেলসিয়াস। বীরভূমের শ্রীনিকেতনে সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৬.২ ডিগ্রি বেশি। হুগলি জেলার মগরাতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৫° সেলসিয়াস। পূর্ব বর্ধমানের বর্ধমান শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৬° সেলসিয়াস। দক্ষিণবঙ্গের বহরমপুরে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানের পানাগড়ে তাপমাত্রা ৪৩.৪ ডিগ্রি সেলসিয়াস। ঝাড়গ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৫° সেলসিয়াস। পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৩.১ ডিগ্রি সেলসিয়াস। একইভাবে গরম পড়েছে উত্তরবঙ্গে। দার্জিলিঙের তাপমাত্রা প্রায় ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। মালদহের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এমনকি উত্তরবঙ্গের বাগডোগরাতে তাপমাত্রা ৩৬.৯ ডিগ্রি সেলসিয়াস রয়েছে। তাই সব মিলিয়ে গোটা বাংলাতেই তাপমাত্রা মোটামুটি চল্লিশের কাছাকাছি বা চল্লিশের বেশি বলা যেতে পারে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026