আগামী ২-৩ ঘণ্টায় রাজ্যের এই জেলাগুলিতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

প্রচন্ড গরমের মধ্যেও এবারে আবারো স্বস্তির খবর নিয়ে এলো আলিপুর আবহাওয়া দপ্তর। সম্প্রতি আসা খবর থেকে জন্য যাচ্ছে, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় আগামী ২ থেকে ৩ ঘন্টার মধ্যেই আসছে ঝড় ও বৃষ্টি। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এই দুটি জেলায়। এছাড়াও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় বওয়ার সম্ভাবনা আছে। এছাড়াও দক্ষিণবঙ্গেও আরো ৫টি জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান এই ৫ জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

অন্যদিকে, গতকাল শুক্রবার বাকুড়ায় সর্বাধিক তাপমাত্রা ছিল ৪৩.৭ ডিগ্রী সেলসিয়াস। বর্ধমানের পানাগর এর সর্বাধিক তাপমাত্রা ছিল ৪৩.১ ডিগ্রী সেলসিয়াস। অন্যদিকে পশ্চিম বর্ধমানের আসানসোলে সর্বাধিক তাপমাত্রা ছিল ৪২.৬ ডিগ্রী সেলসিয়াস। এছাড়াও দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় আগামী ৪৮ ঘন্টার মধ্যেই আবারো ঝড় বৃষ্টির সম্ভাবনা। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি।

কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা আছে। আবার দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টির সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জলীয় বাষ্প ঢুকছে। আদ্রতা জনিত অস্বস্তির সম্মুখীন হতে হচ্ছে মানুষকে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের বিভিন্ন জেজাতেও বৃষ্টির সম্ভাবনা আছে।

রবিবার এবং সোমবার বৃষ্টির সম্ভাবনা আছে। মঙ্গলবার আবারো বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টির সম্ভাবনা আছে আগামী ২৪ ঘণ্টায়। তবে মঙ্গলবার আরো বৃষ্টি বাড়বে এইসব জেলায়।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026