নিউজ

ভাদ্রের ভ্যাপসা গরম, পুজোর আগে বৃষ্টির অভাবে নাজেহাল রাজ্যবাসী

চলতি বছরে আর হয়তো বর্ষার দাপট দেখতে পাবেন না দক্ষিণবঙ্গবাসী। মাঝখানে কিছুদিন বৃষ্টি হলেও নতুন মাসের শুরু থেকেই বঙ্গবাসী নাজেহাল হচ্ছে ভ্যাপসা গরমে। বৃষ্টির ঘাটতির শতাংশ যেন দিনে দিনে আরও চড়ছে। ভাদ্র মাসের অস্বস্তিকর গরম নিয়ে অতিষ্ঠ রাজ্যবাসী। উত্তরবঙ্গে যদিওবা মাঝে মাঝে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং তাপমাত্রা কিছুটাও কমছে, দক্ষিণবঙ্গে জুটছে শুধু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। ফলে চূড়ান্ত আদ্রতাজনিত অস্বস্তি অনুভূত হচ্ছে।

আজ সকাল থেকেই শহর এবং শহরতলীতে রৌদ্রোজ্জ্বল আকাশ দেখা যাচ্ছে। তবে আবহাওয়া অফিসের অনুমান বেলা গড়ালে আকাশে মেঘের আনাগোনা দেখা যাবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা এবং তার সংলগ্ন এলাকায়। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রী বেশি। এছাড়া গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেশি ছিল। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯১ শতাংশ।

দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি হলেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। নিচু এলাকা প্লাবিত হতে পারে এবং পার্বত্য অঞ্চলে ধ্বস নামতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিংপং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026