নিউজ

নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির দাপট, সতর্কতা উত্তরেও, আর কি জানালো হাওয়া অফিস..

আজ বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশে কালো মেঘের ঘনঘটা চোখে পড়ছে। সকাল থেকে শহরের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে এক দু’ফোঁটা বৃষ্টি পড়ছে। এই প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়েছে যে আজ সকাল থেকে কলকাতা এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৃষ্টিপাত হতে পারে। সকাল ৭ টা থেকে পরবর্তী ৩ ঘন্টা জেলাগুলিতে বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বিকেলের দিকে বাড়তে পারে বৃষ্টির জের এবং ঝোড়ো হাওয়া। বৃষ্টিপাতের সময় মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

হাওয়া অফিসের আগের পূর্বাভাস ছিল যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপ অক্ষরেখার জন্য বুধবার অবধি বৃষ্টি হবে। কিন্তু সেই নিম্নচাপের প্রভাবেই বৃহস্পতিবারও কলকাতাসহ সংলগ্ন এলাকা ভিজছে বৃষ্টিতে। নিম্নচাপ অক্ষরেখা বর্তমানে বিস্তৃত হয়েছে ছত্রিশগড় এবং বাংলাদেশ পর্যন্ত। আর তার জেরেই দফায় দফায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। তাপমাত্রা ক্রমশ বাড়তে পারে। শুক্রবার থেকে রবিবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।

অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা জানালো হাওয়া অফিস। আজ ও কাল ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পাঁচ জেলা এবং দিনাজপুরে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে এই বৃষ্টি চলবে আগামী রবিবার পর্যন্ত।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026