জুলাই মাসের শেষ অধ্যায় এসে গেলেও গরম কমার তেমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। যেখানে শ্রাবণ মাসের শেষ সপ্তাহে বৃষ্টিতে ভেজে গোটা বঙ্গ, সেখানে বৃষ্টির ঘাটতিতে প্যাচপ্যাচে গরমে অস্বস্তিকর পরিবেশে দিন কাটাচ্ছেন দক্ষিণবঙ্গবাসী। উত্তরবঙ্গে এক দু দিন ভারী বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের ভাগ্যে জুটেছে দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আদ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল কলকাতাসহ আশেপাশের এলাকা। তবে এই পরিস্থিতিতেই আজ এল খুশির খবর! দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে একটি ঘূর্ণাবর্তের। তারই সঙ্গে সক্রিয় হচ্ছে একটি মৌসুমী অক্ষরেখা।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে ঘূর্ণাবর্ত্য এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে কলকাতায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও। এর ফলে কিছুটা হলেও বৃষ্টির ঘাটতি মিটবে বলে মনে করছেন হাওয়া অফিস আধিকারিকরা। আসলে জুন এবং জুলাই দুই মাসেই খুব একটা বেশি বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে। তাই রীতিমত অন্যান্য বছরের তুলনায় বর্ষার ঘাটতি দেখা গিয়েছে। উত্তরবঙ্গে মাঝে মাঝে ভারী বৃষ্টির প্রভাবে ঘাটতি না দেখা গেল দক্ষিণবঙ্গের ঘাটতি রীতিমতো চিন্তায় ফেলেছিল বিশেষজ্ঞদের।
হাওয়া অফিস অনুসারে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই কলকাতাসহ আশেপাশের এলাকাতে ঝেঁপে বৃষ্টি নামবে। আজ এবং সোমবার বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও পূর্ব বর্ধমান জেলায়। এর জেরে তাপমাত্রার পারদে হেরফের দেখা যাবে। রবিবাসরীয় সকালে রোদ ঝলমলে আকাশ এবং গুমোট গরম অনুভূত হবে। দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ ৩৫ ডিগ্রীর আশেপাশে থাকবে এবং বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকার জন্য আদ্রতাজনিত অস্বস্তি অনুভূত হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…