নিউজ

Weather Update: গোটা দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রাজ্যে, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ হাওয়া অফিসের

গতকাল থেকেই বৃষ্টিতে ভিজছে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিও। টানা বৃষ্টিতে ভ্যাপসা গরম থেকে কিছুটা হলেও মুক্তি পেয়েছে বঙ্গবাসী। সকালে হালকা শীতের আমেজ ও সেইসাথে বৃষ্টি মনোরম পরিবেশ সৃষ্টি করেছে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর আজ সোমবার ভারী বৃষ্টির সর্তকতা জানিয়েছে রাজ্যে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজকে কমবেশি দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টি হবে বলেই জানা গিয়েছে। একইসঙ্গে বইবে ঝোড়ো বাতাস।

এই জন্য হাওয়া অফিস মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে এবং উপকূলীয় অঞ্চলে পর্যটকদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে। অন্যদিকে কলকাতায় আজ দিনভর মেঘলা আকাশ দেখা যাবে। সকালের মতোই প্রায় গোটা দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আগামী ২৪ ঘন্টায় শহরতলীতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রী কম এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ।

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে যা উত্তর অন্ধপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলে শক্তিশালী হয়ে স্থলভাগে প্রবেশ করবে। এর প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং বাংলা উপকূলে। সমুদ্রপৃষ্ঠে ৫০-৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড়ো বাতাস বইতে পারে। তাই আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যে পর্যন্ত মৎস্যজীবীদের বঙ্গোপসাগরের মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আজ নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুর জেলায়। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও। এই বৃষ্টি আগামীকাল মঙ্গলবার এর আগে বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। আগামীকালও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, পূর্ব বর্ধমান এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026