নিউজ

Weather Updates: সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস, আগামী কয়েক দিন বাংলার আবহাওয়া কেমন থাকবে?

এই সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিলো আলিপুর আবহাওয়া দপ্তর। একদিকে তাপপ্রবাহ থাকবে আবার অন্যদিকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার পর্যন্ত রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে রাজ্যে। ইতিমধ্যেই বিহার থেকে উড়িষ্যা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। এই নিম্নচাপ অক্ষরেখার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প বাংলায় ঢুকতে চলেছে। এর প্রভাবে একটি বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং ঝড়ের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্তক বিরাজ করছে এই মুহূর্তে। দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে আজ মঙ্গলবার এবং আগামীকাল বুধবার তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে দিনের বেলায় গরম বাড়বে এবং থাকবে আর্দ্রতা জনিত অস্বস্তি। অন্যদিকে বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুতসহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। মঙ্গলবার তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। আগামীকাল বুধবার তাপপ্রবাহের সতর্কবার্তা পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলাতে।

দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির সাথে সাথেই ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা ঝোড়ো হওয়া এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। মঙ্গলবার উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও হালকা ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সাথে সাথেই ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। সাথেই থাকবে বজ্রপাতের আশঙ্কা। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে রাজ্যে। বৃহস্পতিবার বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব বর্ধমান জেলায়।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026