রাজ্য

আগামী ৪৮ ঘন্টায় রাজ্যের কিছু জেলায় চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি

শীতের আবহাওয়া কাটিয়ে ধীরে ধীরে গরম পড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গে। তার মাঝখানে ছিল কয়েকদিন বৃষ্টির ভ্রুকুটি। তবে মেঘলা আকাশ এখনো থাকবে। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলীয়বাষ্প বাড়ার কারণে দক্ষিণবঙ্গে অস্বস্তি বাড়বে। তার সঙ্গেই আগামী সপ্তাহে তাপমাত্রা বৃদ্ধি হতে পারে। হাওয়া অফিসের কর্তারা জানাচ্ছেন আগামী সপ্তাহের মধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকে জেলা অর্থাৎ পুরুলিয়া এবং বাঁকুড়াতে তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি চলে যেতে পারে।

দক্ষিণবঙ্গে পুবালি হাওয়া প্রবেশ করার কারণে জলীয়বাষ্প সহ বাতাস রাজ্যে প্রবেশ করছে। অন্যদিকে, পশ্চিমী ঝঞ্ঝা হয়েছে। এই দুয়ের সংঘাতে শনি এবং রবিবার বাঁকুড়া এবং পুরুলিয়া সহ বেশ কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মেঘলা আকাশ থাকতে পারে। কোথাও কোথাও হালকা এক পশলা বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে।

আগামী ৪৮ ঘন্টা এখনো উত্তরবঙ্গে বৃষ্টি চলবে লাগাতার। শুক্র এবং শনিবার এ উত্তরবঙ্গের বেশকিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৩ ডিগ্রী এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৬ ডিগ্রী সেন্টিগ্রেড হবে। বাতাসে আদ্রতার পরিমাণ থাকবে ১৮ থেকে ২৩ শতাংশ।

তবে ভারতের অন্যান্য জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরপশ্চিমে পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কাশ্মীর, লাদাখ সহ বেশকিছু জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। আবহাওয়া পরিবর্তন হতে পারে উত্তর ভারতের পাঞ্জাব, দিল্লি এবং উত্তর প্রদেশের বেশকিছু জায়গাতে। মধ্যপ্রদেশ এবং ছত্রিশগড় অঞ্চলের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর-পূর্ব ভারতে বৃষ্টির সম্ভাবনা আছে। অন্যদিকে সৌরাষ্ট্র এবং কচ্ছ এলাকায় তাপ প্রবাহ অব্যাহত থাকবে। তবে আবহাওয়াবিদদের মতে, আগামী সপ্তাহের মাঝামাঝি নাগাদ থেকে দেশের বিভিন্ন জায়গায় তাপপ্রবাহ শুরু হয়ে যাবে।

John Fabian

Recent Posts

টাকা আসেনি অ্যাকাউন্টে? যুবসাথী নিয়ে বড় আপডেট—কেন দেরি, কীভাবে পাবেন ১৫০০ টাকা জানুন

আবেদন করার পরও এখনও অনেকের অ্যাকাউন্টে যুবসাথীর টাকা ঢোকেনি—এই নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। অনেকেই ভাবছেন,…

March 27, 2026

ভোটের আগে বিস্ফোরক চার্জশিট! ৩৮ পাতায় তৃণমূলের বিরুদ্ধে কী কী অভিযোগ তুলছে BJP—জানলে চমকে যাবেন

ভোটের মুখে রাজ্যের রাজনীতি আরও গরম হতে চলেছে। বিজেপি এবার তৃণমূল সরকারের বিরুদ্ধে একটি বড়সড়…

March 27, 2026

KKR ভক্তদের জন্য বড় সারপ্রাইজ! মাঠে নয়, এবার রাস্তায় ছুটবে হিরোর এই বিশেষ স্কুটার

আইপিএল ২০২৬-এর উত্তেজনার মাঝেই ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ চমক নিয়ে এলো হিরো মটোকর্প। কলকাতা নাইট…

March 27, 2026

‘রোজা’ দিয়েই রাতারাতি সুপারস্টার! হেমা মালিনীর ভাইঝির সেই অজানা গল্প জানলে অবাক হবেন

বলিউডে এমন অনেক মুখ রয়েছে যারা এক ছবিতেই দর্শকের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন। ঠিক…

March 27, 2026

আরসিবির নতুন মালকিনের মন মজেছে শুভমান গিলে, সোশাল মিডিয়ায় নিজেই ইঙ্গিত দিলেন লাস্যময়ী—তোলপাড় নেটদুনিয়া

আইপিএল জয়ের পর থেকেই আরসিবিকে ঘিরে উত্তেজনা তুঙ্গে, আর তার মাঝেই সামনে এল এক চমকপ্রদ…

March 27, 2026

Ghatal-Mumbai Bus Service: ৪০ ঘণ্টায় মুম্বাই! ঘাটাল থেকে সরাসরি বাস শুরু, জানুন বাসের ভাড়া কত?

বাস যাত্রীদের জন্য বড় সুখবর। এবার এক বাসেই পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে সরাসরি মুম্বাই যাওয়া…

March 27, 2026