নিউজ

Weather Update: ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোমবার থেকেই ভারী ঝড়বৃষ্টি এই জেলাগুলিতে

এক সপ্তাহ ঝড় বৃষ্টির পর বৃষ্টির পরিমাণ কমতেই আবার লাফিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ (Weather Update)। উপরন্তু বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর পরিস্থিতি বজায় রয়েছে। এ বছর বর্ষা সময়ের আগেই আসার পূর্বাভাস থাকলেও এখনো রাজ্যে বর্ষা প্রবেশ করতে খানিক দেরি রয়েছে। এর মধ্যে গরমে হাঁসফাঁস করা রাজ্যবাসীকে খানিক স্বস্তির খবর শোনালো আবহাওয়া দফতর। রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা গুলিতেও এদিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্ত বৃষ্টি হবে মালদা এবং দুই দিনাজপুরে। তবে আগামীকাল সোমবার থেকে আবহাওয়ায় বড় পরিবর্তন হতে চলেছে।

হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ঝড় বৃষ্টির সঙ্গে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারেও দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টি তো জারি তো থাকবেই, পাশাপাশি আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার, দার্জিলিং এবং জলপাইগুড়িতেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবারেও উত্তর এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকলেও বৃষ্টির পরিমাণ কমবে।

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া এবং কলকাতায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। অন্যান্য জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহ জুড়ে দুই বঙ্গেই বৃষ্টি জারি থাকবে। আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপরে ২২ তারিখ একটি নিম্নচাপ বলয় তৈরি হতে চলেছে যা পরে উত্তর পূর্ব দিকে এগিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026