বর্তমানে আজকের প্রজন্ম বড়পর্দার থেকে বেশি পছন্দ করেন ওয়েব প্ল্যাটফর্মকে। বেশিরভাগ মানুষই এখন ঝুঁকছেন ঐ দিকেই। ওয়েব প্ল্যাটফর্মে বড়পর্দার থেকে বাধা নিষেধ অনেকটাই কম। এক্ষেত্রে এমন অনেক দৃশ্যই দেখানো সম্ভব হয়, যা হয়তো বড়পর্দায় সবসময় দেখাতে পারেন না পরিচালকরা। সেই সূত্র ধরেগ খুব স্বাভাবিকভাবে ওয়েব প্লাটফর্ম ও তার সমস্ত অনুষ্ঠান ও সিরিজ দিনে দিনে পছন্দের হয়ে উঠছে সাধারণ দর্শকদের। এমনকি সেইসমস্ত অনুষ্ঠানের তারকারাও বেশ ভালোই পরিচিতি অর্জন করে নিচ্ছেন দর্শকদের মাঝে। অবশ্য সেকথা আর আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই।
সাধারণ দর্শকদের মনের মতন একাধিক ওয়েব সিরিজ রয়েছে ওয়েব প্লাটফর্মে। আর সেইসমস্ত সিরিজগুলির মধ্যে অন্যতম ‘গান্দি বাত’। ইতিমধ্যেই ছটি সিজন মুক্তি পেয়ে গিয়েছে। আর সবকটিই যে দর্শকদের বেশ পছন্দের, সেকথা আর আলাদাভাবে না বললেও চলবে। তবে সম্প্রতি মুক্তি পেয়েছে এই সিরিজেরই পরবর্তী সিজনের ট্রেলার। প্রকাশিত হয়েছে ‘গান্দি বাত সিজন ৭’এর মুক্তির দিনও।
ওয়েব প্ল্যাটফর্মের অন্যতম বোল্ড সিরিজ এটি। একাধিক সাহসী দৃশ্যে পরিপূর্ণ এই সিরিজটি। সেই ঝলক অবশ্য সাম্প্রতিক ভাইরাল হওয়া সিরিজের ট্রেলারেই মিলেছে। কয়েকদিন আগে এএলটি বালাজির অফিসিয়াল পেজ থেকেই এই সিরিজের অর্থাৎ ‘গান্দি বাত সিজন ৭’এর ট্রেলার শেয়ার করে নেওয়া হয়েছে। জানা গেছে, খুব শীঘ্রই চলতি মাসের ২৫’শে ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে এই সিরিজটি। আপাতত, সেই সিরিজের অপেক্ষাতেই দর্শকমহলের একাংশ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…