শ্রেয়া চ্যাটার্জি – গণেশের পুজো অপেক্ষাকৃত অর্বাচীন। এর পুজো ব্রাহ্মণ্য উপাসক সম্প্রদায় এর মতন শক্তিশালী হয়ে না উঠলেও গুপ্ত যুগের শেষ ভাগ থেকে এর পুজো সাধারণভাবে সর্ব সম্প্রদায়ের মধ্যে প্রচলিত হয়। এদেশে অদ্ভুত দেবতার পূজা প্রচলনের কিছুকাল পরে তা চীন, জাপান, যবদ্বীপ প্রভৃতি জায়গায় ছড়িয়ে পড়ে। বেদে গণপতি বিদ্যার ও বিদ্বান পণ্ডিতের দেবতা। সকলের দেবতা নন। গণেশের এমন অদ্ভুত আকার নিয়ে অনেকের মনে প্রশ্ন।
এমন হাতির মুখ, খর্ব, স্থূল তনু ও প্রলম্বন জঠরের কারণ কি? ‘গণেশ’ বা ‘গণপতি’ ইত্যাদি নামের বুৎপত্তিগত অর্থ হলো ‘গণের অধিপতি’। কিন্তু এই ‘গণ’ কারা? শিবানুচরের মধ্যে গণেশই হলেন প্রধান। তাই তার নাম ‘গণপতি’। গণেশের আরেক নাম ‘বিনায়ক’। যাজ্ঞবল্ক্য স্মৃতিতে ‘বিনায়ক’, ‘বিনায়কাবিষ্ট’ এবং ‘বিনায়ক মুক্তির’ অনুরূপ বর্ণনা দেখা যায়। তবে বিভিন্ন পৌরাণিক গ্রন্থে তাকে ‘বিঘ্ন উৎপাদনকারী’ অর্থাৎ ‘বিঘ্নরাজ’ বলা হয়েছে। তবে অনেক জায়গাতেই তাকে আবার ‘বিঘ্নবিনাশক সিদ্ধিদাতা’ বলা হয়েছে।
সাধারণত গণেশ মূর্তি গুলিকে তিন ভাগে ভাগ করা যায়। ‘স্থানক’ অর্থাৎ ‘দাঁড়ানো’, ‘আসন’ অর্থাৎ ‘বসা’ এবং ‘নৃত্যরত’। গণেশের বাহন হলো ইঁদুর। অনেক সময় গণেশের নৃত্যরত মুর্তির পাশাপাশি তার বাহনের নৃত্যরত মূর্তিও দেখা যায়। শিবের যেমন তিনটি নয়ন, আবার কখনো কখনো গণেশের তিনটি নয়ন দেখা যায়।
বাঙালি ঘরের পয়লা বৈশাখের দিন, প্রতি সপ্তাহের বুধবার গণেশ পুজো হয়। তাছাড়া বৃহস্পতিবারও লক্ষ্মীর সঙ্গে গণেশ, লক্ষ্মী পুজো হয়। পঞ্চ উপাসনার অন্যতম অঙ্গ হিসাবে স্মার্ত মতে হিন্দুগণ তাদের বাড়িতে অন্নপ্রাশন, উপনয়ন এবং বিবাহের আগে এবং নৈমিত্তিক পূজা-পার্বণে সিদ্ধিদাতা গণেশের পুজো করে থাকেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…