নিউজ

Weight of Train Wheel: ট্রেনের চাকার ওজন কত হয় জানেন? ওজনটা জানলে আপনিও যাবেন চমকে

ভারতীয় রেলওয়ে এই মুহূর্তে ভারতের লাইফ লাইন। তার পাশাপাশি ভারতীয় রেলওয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক। প্রতিদিন ভারতের কোটি কোটি মানুষ ট্রেনে ভ্রমণ করেন এবং তাদের গন্তব্যে পৌঁছে যেতে পারেন খুবই সহজে এবং খুবই সস্তায়। ভারতীয় রেলের সব থেকে বিশেষ বিষয়টি হলো এটি দেশের সমস্ত বিভাগের সাথে সংযুক্ত এবং ভারতের সব ধরনের মানুষ এই ট্রেনের মাধ্যমে যাতায়াত করতে পারেন। কিন্তু ভারতীয় রেলের সাথে সম্পর্কিত এমন অনেক বিষয় রয়েছে যা খুবই কম লোকে জানেন। আজ আমরা আপনাকে ভারতীয় রেল সম্পর্কে এমনই কিছু তথ্য দিতে চলেছি যা আপনি হয়তো খুবই কম জানেন।

আপনার জীবনে কোন না কোন সময় আপনি নিশ্চয়ই ট্রেনে ভ্রমণ করে থাকবেন। আপনারা সকলেই জানেন ভারতীয় রেলে যে সমস্ত কোচ এবং ইঞ্জিন ব্যবহার করা হয় সেগুলি অত্যন্ত শক্তিশালী এবং বিশ্বের অন্যতম শক্তিশালী রেলওয়ে ব্যবস্থা পরিচালনায় এইগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় রেলওয়ে দ্বারা ব্যবহার করা WAG 12B লোকোমোটিভ দেশের সবথেকে শক্তিশালী লোকোমোটিভ এবং ১২,০০০ হর্স পাওয়ার শক্তি নিয়ে এটি যে কোন ট্রেনকে টানতে পারে। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন আমাদের ট্রেনে যে সমস্ত চাকা ব্যবহার করা হয় তার ওজন কত হবে? একবার না একবার নিশ্চয়ই আপনার মনে এই প্রশ্নটা এসেছে কিন্তু আপনি উত্তর খুঁজে পাননি। চলুন আপনাদের জানিয়ে দিই এই প্রশ্নের সহজ উত্তর।

স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার একটি রিপোর্ট অনুযায়ী জানা যায় ট্রেনের ইঞ্জিন এবং ট্রেনের কামরায় লাগানো চাকার ওজন আলাদা আলাদা হয়। আপনারা সকলেই জানেন ট্রেনে চাকা তৈরি করে থাকে ভারতীয় সরকারের অধীনস্থ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। তারা জানাচ্ছে ব্রডগেজ লাইনে চলা ট্রেনের একটি কামরায় লাগানো চাকার ওজন ৩৮৪ কিলো গ্রাম থেকে ৩৯৪ কিলোগ্রাম পর্যন্ত হতে পারে। এছাড়া EMU ট্রেনের একটি চাকার ওজন ৪২৩ কিলোগ্রাম পর্যন্ত হতে পারে। অন্যদিকে, লাল রঙের LHB কোচের একটি চাকার ওজন ৩২৮ কিলোগ্রাম পর্যন্ত হতে পারে।

অন্যদিকে ডিজেল ইঞ্জিনে লাগানো একটি চাকার ওজন হতে পারে ৫২৮ কিলোগ্রাম পর্যন্ত। এছাড়াও ইলেকট্রিক ইঞ্জিন এর WAP 5 ও WAP 9 ইঞ্জিনের একটি চাকার ওজন ৫৫৪ কিলোগ্রাম পর্যন্ত হতে পারে। এছাড়াও মিটার গেজ এর উপরে চলা ট্রেনের একটি চাকার ওজন ৪২১ কিলোগ্রাম পর্যন্ত হতে পারে। অন্যদিকে ন্যারোগেজের উপরে চলা একটি ট্রেনের চাকার ওজন ১৪৪ কিলোগ্রামের আশেপাশে হতে পারে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026