কয়েক দিন আগে লক্ষ্মৌতে সিএএ নিয়ে রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় ও অখিলেশ যাদবকে সরাসরি বিতর্কে বসার আহ্বান জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার অমিত শাহকে পাল্টা দিলেন হায়দ্রাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি। রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম)-এর প্রধান এদিন বলেন, ‘ওদের সঙ্গে নয়, পারলে আমার সাথে বিতর্কে বসুন। দাড়িওয়ালা লোকের সঙ্গে বিতর্কে বসলে খবর চ্যানেলগুলোরও টিআরপি বাড়বে।’
মঙ্গলবার তেলেঙ্গানার করিমনগরে এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লক্ষ্য করে কটাক্ষ ছুঁড়ে দেন ওয়েইসি। তিনি বলেন, ‘অন্যদের সঙ্গে নয়, পারলে আমার সঙ্গে বসুন। এনআরসি, সিএএ, এনপিআর নিয়ে বিতর্কে যোগ দিতে আগ্রহী আমি।’ এরপরই তিনি ‘দাড়িওয়ালা’ প্রসঙ্গ টেনে আনেন। অমিত শাহকে কটাক্ষের পাশাপাশি সংবাদমাধ্যমের প্রতিও তির্যক মন্তব্য করেন তিনি। ‘একজন দাড়িওয়ালার সাথে বিতর্কে বসুন। এতে টিভি চ্যানেলেরও টিআরপি বাড়বে। এখন তো এসবই খাচ্ছে ভালো।’
আরও পড়ুন : CAA সংশোধনী আইনের ওপর স্থগিতাদেশ নয়, কেন্দ্রকে এক মাস সময় সুপ্রিম কোর্টের
মঙ্গলবার লক্ষ্মৌতে অমিত শাহ অভিযোগ করেন, দেশ জুড়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধীরা। তারা সঠিক বার্তা দিতে পথে নেমেছেন বলেও জানান তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…