অরূপ মাহাত: দিন কয়েক আগে বাংলায় এসে এখানকার মুসলিমদের বঞ্চনার প্রতিবাদে মুখ খুলেছিলেন হায়দ্রাবাদের সাংসদ আসাদ উদ্দিন ওয়েইসি। মুখ্যমন্ত্রীর প্রতি ক্ষোভ উগরে দিয়ে বলেছিলেন, বাংলার মুসলমানদের মধ্যে বিভাজন ছড়াচ্ছে তৃণমূল। পাল্টা মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রীও। ওয়েইসির মুসলিম উগ্রবাদের খপ্পরে না পড়ার পরামর্শ দিয়েছিলেন বাংলার মুসলমানদের।
ওয়েইসির দল অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনকে বিজেপির শাখা বলে দাবি করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, ওরা বিজেপির কাছে টাকা খেয়ে বাংলায় এসে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে।
এই বাদানুবাদের মধ্যেই তৃণমূলের রক্তচাপ বাড়িয়ে ২০২১-এ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সব আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করল ওয়েইসির দল। অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের মুখপাত্র আসিফ ওয়াকার সাংবাদিকদের জানান, ‘২০২১ এর বিধানসভা নির্বাচনে প্রতিটি আসনে প্রার্থী দেবে আমাদের দল।
পশ্চিমবঙ্গের প্রতিটি গ্রামে আমাদের সমর্থক থাকায় এবারই প্রথম সব আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ এই ঘোষণার ফলে ঘুম ছুটেছে শাসকদলের। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এমনিতেই আদিবাসী অধ্যুষিত এলাকায় শাসকদলের জনসমর্থন তলানিতে ঠেকেছে।
তার উপর সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের সঙ্গে তৃণমূলের ভোট কাটাকাটির সুবিধা তুলে বিজেপি কিছু বিধায়ক বাড়িয়ে নিতে পারলে তৃতীয় বারের জন্য ক্ষমতায় ফেরা অধরাই থেকে যাবে শাসকদলের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…