নিউজ

বাড়ছে উদ্বেগ, রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত আরও ৫৮ জন

রাজ্যে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্যে একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৫৮ জন। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত ৩৩৪ জন। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন আরও ২৪ জন। ফলে রাজ্যে মোট করোনাতে সুস্থ হয়ে উঠেছেন ১০৩ জন। তবে কারোর মৃত্যু হয়নি। মৃতের সংখ্যা ১৫-ই আছে। আজ নবান্নে সাংবাদিক বৈঠকে রাজ্যের করোনা সংক্রান্ত পরিসংখ্যান দিয়েছেন মুখ্যসচিব।

মুখ্যসচিব আরও বলেছেন, গত একদিনে যে নতুন ৫৮ টি পজিটিভ রিপোর্ট এসেছে তার মধ্যে ২২ জন পরিবারের মধ্যে থেকে আক্রান্ত হয়েছেন আর বাকি ৩৬ জন বিভিন্ন জায়গার। রাজ্যের ন’টি জেলা থেকেও  এখনও কোনো করোনা আক্রান্ত হননি।। এ ছাড়া রাজ্যে মোট ১১টি অরেঞ্জ জোন রয়েছে বলে তিনি জানান। মালদায় ১২০টি করোনা টেস্ট করা হয়েছে, যার সবকটি  রিপোর্ট নেগেটিভ এসেছে। হাওড়া ও পূর্ব মেদিনীপুর জেলারও বেশ কয়েকটি কনটেনমেন্ট জোন থেকে নতুন করে আক্রান্তের খোঁজ পাওয়া যায়নি বলে তিনি জানান।

এই মুহূর্তে রাজ্যের ১২ টি ল্যাবরেটরিতে করোনা পরীক্ষা হচ্ছে, ৬৬টি হাসপাতালে করোনা চিকিৎসা করা হচ্ছে। করোনা মোকাবিলায় রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরগুলোর সাহায্যে ১ লক্ষ লিটার স্যানিটাইজার তৈরী করা হয়েছে বলে জানান মুখ্যসচিব। এছাড়া করোনা মোকাবিলায় রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান। মুখ্যসচিব  চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা সারাদিন রাত ধরে করোনা আক্রান্ত রোগীদের সেবা করে যাচ্ছেন। তাই তাদের সুরক্ষার জন্য সর্বদাই নজর রাখছে রাজ্য সরকার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026