রাজ্য

দৈনিক মৃতের সংখ্যায় নতুন রেকর্ড রাজ্যে, কিছুটা লাগামে সংক্রমণের হার

সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে এসেছে কিন্তু এখনও পর্যন্ত মৃত্যুর হার কিন্তু একই রকম রয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর এর রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় সর্বমোট ১৬২ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাস আক্রান্ত হয়ে। সাথেই যেখানে আক্রান্তের হার পৌঁছে গিয়েছিল ২১,০০০ সেখানে এখন আছে ১৯,০০০ এর কাছাকাছি। ফলে কার্যত লকডাউন কার্যত সফল। বর্তমানে পজিটিভিটি রেট আছে ২৭ শতাংশ।

বিশেষজ্ঞরা বলছেন দ্বিতীয় ঢেউকে প্রতিহত করার জন্য একমাত্র পথ ভ্যাক্সিনেশন। তারই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করলেন, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি যে নীতি নিয়ে ভ্যাক্সিনেশন করতে শুরু করেছেন তাতে মোটামুটি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি যে নীতি নিয়ে ভ্যাক্সিনেশন করতে শুরু করেছেন তাতে মোটামুটি আরো দশ বছর লেগে যাবে সকলের ভ্যাক্সিনেশন করতে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় তার কথাগুলি বলার জন্য আগ্রহী ছিলেন।

কিন্তু মমতা অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী কাউকে কিছু বলার সুযোগ দেননি। এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে ফ্লপ ক্যাজুয়াল বৈঠক হিসেবে চিহ্নিত করেছেন। মুখ্যমন্ত্রী বলছেন, “ভেবেছিলাম ভ্যাকসিন নিয়ে কথা বলবো। ভ্যাকসিন চাইবো। কিন্তু সেই সুযোগ আর পেলাম কই। প্রধানমন্ত্রী এত ইনসিকিউরড কেন? মুখ্যমন্ত্রীদের কথা কেন শুনতে চান না?”

অন্যদিকে পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসের আক্রমণের সংখ্যা কিছুটা আশার আলো যুগিয়েছে। রিপোর্ট অনুযায়ী, গত একদিনে রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯,০৯১ জন। তবে বাংলায় উদ্বেগ বাড়ছে করোনাভাইরাসে মৃতের সংখ্যা। গতকাল পর্যন্ত কনা ভাইরাসে মৃতের সংখ্যা ছিল দৈনিক ১৫৭। কিন্তু আজকে সেই সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ১৬২ তে। ফলে চিন্তায় আছে রাজ্য সরকার।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026