রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত মহিলা ছুটি কাটাতে উত্তরবঙ্গে গিয়েছিলেন বলে জানা গেছে। গত ৬ থেকে ১৩ মার্চ উত্তরবঙ্গে ডুয়ার্সে ঘুরতে গিয়েছিলেন তিনি, ফেরার পর ২৬ তারিখ তার জ্বর আসে, ৪৮ বছর বয়সী ছিলেন তিনি। সাধারণ জ্বর ভেবে স্থানীয় চিকিৎসকের কথা অনুযায়ী প্যারাসিটামল খান কিন্তু তাতে অবস্থার উন্নতি না হয়ে বরং তার শরীরের অবস্থা আরও খারাপ হতে থাকে।
এর পর তিনি হাওড়া আইডি হাসপাতালে গেলে তাঁকে ভর্তি রাখা হয়, কিন্তু সেখান থেকে তাঁকে হাওড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয় সন্ধ্যায়, রাখা হয় ভেন্টিলেশনে। করোনা পরীক্ষা করা হয় তাঁর,কিন্তু রিপোর্ট আসার আগেই ৩০ তারিখ রাতে মারা যান তিনি। পরে পরীক্ষার ফলাফল আসলে জানা যায় ওই মহিলা করোনা আক্রান্ত ছিলেন।আবারও COVID-19 এ প্রাণ হারালেন একজন।
এই নিয়ে করোনার কবলে তিনজন এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছেন। সোমবার নতুন করে রাজ্যে আরও চারজন আক্রান্ত হন। ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২৬। মৃত মহিলার পরিবারকে পাঠানো হয়েছে কোয়ারান্টাইনে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…